1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে নিখোঁজের ২ দিনেও উদ্ধার হয়নি চালকসহ ইজিবাইক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান

সাভারে নিখোঁজের ২ দিনেও উদ্ধার হয়নি চালকসহ ইজিবাইক

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩৬৮ বার

ঢাকা জেলার সাভার থেকে মাসুদ শেখ (২৭) নামের এক ইজিবাইক চালক গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন।

নিখোঁজ মাসুদ শেখের বাড়ি রাজবাড়ী জেলা সদরের পেয়ারআলী মোড় এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি দীর্ঘদিন সাভারের বিনোদবাইদ এলাকায় বাবা মা র সাথে ভাড়া বাসায় থেকে ইজিবাইক চালাতেন।

এব্যাপারে মাসুদ শেখের ভাই মজনু শেখ জানান, গত ২ অক্টোবর বিকেল ৪ টার দিকে কেউ একজন মাসুদের ফোনে কল করেন। সাভারের তেঁতুলঝোড়া দিয়ে সিঙ্গাইরের দিকে যাওয়ার কথা ছিল মাসুদের। ওই দিন বিকেলে ইজিবাইক নিয়ে বের হয়ে গেলে আজও ফিরে আসেনি সে ।

বাসা থেকে বের হওয়ার দুই ৩ ঘন্টা পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এর পর সিঙ্গাইর থানাসহ বিভিন্ন থানায় খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায় নি। পরে গতকাল সাভার মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন মাসুদ শেখের ভাই মজনু।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন বলেন, গতকাল একটি নিখোঁজের ডায়েরি হয়েছে। এর পর থেকেই মাসুদের সর্বশেষ লোকেশন জানার চেষ্টা করা হচ্ছে এবং মাসুদকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net