1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবীতে আগামীকাল মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবীতে আগামীকাল মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৮৯ বার

রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষে দেশে ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতকরণের দাবীতে আগামীকাল ১ লা নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর সদর উপজেলা চত্বরে নারী উন্নয়ন ফোরামের উদ্দ্যোগে মানববন্ধন কর্মসুচী পালন করবে জেলার রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেনী পেশার নেতাকর্মী ও সর্মথকেরা।

নারী উন্নয়ন ফোরাম নেতৃবৃন্দ সুত্রের মাধ্যমে জানা যায়, কয়েকটি বেসরকারী সংগঠনের যৌথ উদ্দ্যোগে দেশের ৬টি বিভাগে ‘অপরাজিতা : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ নিয়ে কাজ করছে, অপরাজিতা প্রকল্পের লক্ষ্য হচ্ছে স্থানীয় শাসন প্রক্রিয়ায় নারীদের সমান অংশগ্রহণ, রাজনীতিতে প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব বিকাশে অবদান রাখা।

বাংলাদেশ নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (সংশোধন-২০০৯) অনুচ্ছেদ ৯০বি-তে বলা আছে রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩% নারীর প্রতিনিধিত্ব, ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে এক টার্গেট ছিলো সেটার সময় শেষ হয়েছে, তবে এখনো এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এই দাবী বাস্তবায়নের লক্ষেই্ নারীরা ধারাবাহিক কর্মসুচীর অংশ হিসেবে আজ সোমবার এ মানববন্ধন কর্মসুচী পালন করবে।

তারা জানিয়েছেন, আজকের এ কর্মসুচীতে উপজেলা ভাইস চেয়ারম্যান (নারী) ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধি, অপরাজিতা, নারী উন্নয়নের সদস্যবৃন্দ, গণমাধ্যম, সমাজকর্মী, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব অংশগ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net