1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের হোয়াইক্যংয়ে বিজিবি'র অভিযানে মালিকবিহীন অবস্হায় ৬ কোটি টাকা মূল্যমানের ইয়াবা ট্যাবলেট উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

কক্সবাজারের হোয়াইক্যংয়ে বিজিবি’র অভিযানে মালিকবিহীন অবস্হায় ৬ কোটি টাকা মূল্যমানের ইয়াবা ট্যাবলেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৩৫৩ বার

বর্ডার গার্ড বাংলাদেশ-এর (বিজিবি) অভিযানে দুই লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবার বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

সংস্থাটির টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপি বৃৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে এগারোকানী আলমগীরের প্রজেক্ট এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহলদল ওই এলাকায় গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে এগারোকানী এলাকায় বেঁড়ীবাধের আঁড় নিয়ে গোপনে অবস্থান গ্রহণ করে।

রাত পৌঁনে ১১টার দিকে উক্ত এলাকা দিয়ে ৩ জন চোরাকারবারী ২টি প্লাষ্টিকের বস্তা নিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসে। টহলদল চোরাকারবারীদের দেখা মাত্রই তাদেরকে চ্যালেঞ্জ করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হয়। কিন্তু তারা দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেরে তাদের কাছে থাকা বস্তা ফেলে দিয়ে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে পার্শ্ববর্তী মিয়ানমার সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।

অধিনায়ক বলেন, এলাকাটি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের খুব কাছাকাছি। দুরত্ব মাত্র ৫০০ মিটার হওয়ায় ইয়াবা পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে টহলদল ওই স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া দুটি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে।

উদ্ধারকৃত বস্তার ভিতর থেকে ছয় কোটি টাকা মূল্যমানের দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

ইয়াবা কারবারীদের আটকের জন্য ওই এলাকা ও নদীর তীরসহ পার্শ্ববর্তী স্থানে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে কোন পাচারকারী কিংবা তাদের সহযোগীকে আটক করা যায় নি, উক্ত স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি তাই ইয়াবা কারবারীদের শনাক্ত করাও সম্ভব হয়নি।

তবে তাদেরকে শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net