ঢাকা   ০৩:৪২:৩৭ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কক্সবাজারে হাতি মৃত্যুর ঘটনায় বন বিভাগের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৩১৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের রাজঘাট ও ভোমরিয়া ঘোনা রেঞ্জের পূর্ণগ্রাম বিটের অধীনে পর পর দুইটি হাতির মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে বন বিভাগ।

উপ প্রধান বন সংরক্ষকের নেতৃত্বে বন্যপ্রাণী সংরক্ষক কর্মকর্তাসহ ৩ জনের একটি প্রতিনিধি দল ঈদগাঁওতে এসেছেন। তাদের সাথে রয়েছে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাও৷

তদন্ত কমিটির প্রধান বাংলাদেশ বন বিভাগের উপ-প্রধান বন সংরক্ষক ড. মোঃ জগলুল হোসেন এবং বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমের নেতৃত্বে তদন্ত টিমটি পৃথক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তাদের সাথে উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার এবং এসিএফ ও বিভিন্ন রেঞ্জের রেঞ্জ ও বিট কর্মকর্তারা সাথে ছিলেন।

তারা শনিবার (২৭ নভেম্বর) সকালে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিটের অধীনে পূর্ব গজালিয়া চিলিব্বা নামক স্থানে পৌঁছেন।

সেখানে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাতির মৃত্যুর ঘটনার বিবরণ শোনেন।
পরে ভোমরিয়া ঘোনা রেঞ্জের পূর্ণগ্রাম বিটের অধীনে পূর্ণগ্রামে যায়। সেখানেও হাতি মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে স্থানীয়দের সাথে কথা বলেন তদন্তকারী কর্মকর্তারা৷

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমেদ বাবুল।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর ফুলছড়ি রেঞ্জের রাজঘাটা বিটের অধীনে পূর্ব গজালিয়া সিলিব্বা নামক স্থানে বৈদ্যুতিক তারে জড়িয়ে বাচ্চা হাতির মৃত্যু হয়। এর তিন সপ্তাহ আগে পূর্ণগ্রাম বিটের অধীনেও আরো একটি বণ্য হাতির মৃত্যু হয়। কক্সবাজারে আশঙ্কাজনক হারে বণ্য হাতির মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাওয়ায় ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি