ঢাকা   ০১:২৭:৫৫ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুটাখালীবাসীর ভালো বাসায় সিক্ত হলেন নৌকার মাঝি মোহাম্মদ বেলাল

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৬২০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হয়ে ঢাকা হয়ে চকরিয়ায় ফেরার পথে ইউনিয়নের হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন বর্তমান চেয়ারম্যান প্রার্থী নৌকার মাঝি মোহাম্মদ বেলাল।

বৃহষ্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে মোহাম্মদ বেলালের আগমন উপলক্ষে উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক থেকে খুটাখালী বাস ষ্টেশন পর্যন্ত রাস্তার দু’পাশে হাজার হাজার জনতার ঢল নামে।

এসময় আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও ইউনিয়নের সকল পেশার মানুষ দুপুর থেকে বিকেল পর্যন্ত তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে উপস্থিত হন।

পরে মোটরসাইকেল, মাইক্রোবাসের শোভাযাত্রা নিয়ে খুটাখালী বাজারে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ বেলাল।

ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি শেখ বশির আহমদ হেলালীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আয়াজের পরিচালনায় আয়োজিত সংবর্ধনা সভায় সহ সভাপতি বশির আহমদ, সাঈদ মুহাম্মদ শাহজালাল, সাধারন সম্পাদক বাহাদুর হক বক্তব্য রাখেন।

সংবর্ধিত নৌকার মাঝি মোহাম্মদ বেলাল বলেন, আমি আপনাদের সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে খুটাখালী বাসীকে সেবা করার জন্য ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। তাই আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ইউনিয়নের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার সুযোগ দিন।

নৌকার চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি বিশ্বাস রেখেছেন। আমি আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। আশা করি, আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে দলীয় কর্মী-সমর্থকবৃন্দ নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি