ঢাকা   ০১:৪০:৫৮ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুটাখালীর নৌকার মাঝি মোহাম্মদ বেলাল মনোনয়ন ফরম জমা দিলেন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩২৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন আ’লীগের দলীয় প্রতীক নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ বেলাল মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বৃহষ্পতিবার (২৫ নভেম্বর ) দুপুরে চকরিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে এ মনোনয়ন ফরম জমা দেন তিনি। এসময় ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সহ-সভাপতি শেখ বশির আহমদ হেলালী, সাধারন সম্পাদক বাহাদুর হক,যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক ভুট্রো, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আয়াজসহ এলাকাবাসী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র জমাদান শেষে নৌকার মাঝি মোহাম্মদ বেলাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা রেখেছেন আমি শেষ রক্তবিন্দু থাকতেও তার মূল্যায়ন করে যাবো। তার আস্থার প্রতিদান হিসেবে কোন কিছু দেওয়া সম্ভব না তবে আমি আমৃত্যু জনগণের সেবা করে যাবো ইনশাআল্লাহ। আশা করি এলাকার জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

এই প্রত্যাশা করে তিনি সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি