ঢাকা   ০৯:৫৭:৫৮ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুটাখালী ইউপি নির্বাচনে ৬ নং ওয়ার্ডের মেম্বার পদে নতুন মুখ বেশি

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩৭৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চকরিয়া উপজেলার খুটাখালী ইউপি নির্বাচনে (২৩ ডিসেম্বর) বৃহত্তর ৬নং ওয়ার্ডে এবার মেম্বার পদে লড়ছেন বেশিরভাগই নতুন মুখ। তাঁদের মধ্যে যুবকের সংখ্যা বেশি। এসব প্রার্থীরা নিজ নিজ এলাকায় জোরেসোরে প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনে আসা প্রার্থীরা। পুরনো কিংবা বর্তমান ইউপি সদস্যরা তাঁদের উন্নয়ণ কর্মকান্ডের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন ভোটারদের। পোষ্টার-ব্যানারেও প্রচারণার কমতি নেই, ফেসবুকেও প্রার্থীরা ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। তবে ভোটাররা বলছেন, প্রার্থীদের কথার ফুলঝুড়িতে নয় সৎ ও যোগ্য প্রার্থীকে তাঁরা ভোট দেবেন।

ইউনিয়নের বৃহত্তর ৬নং ওয়ার্ড ঘুরে দেখা যায়, গ্রামের অলিগলিতে ইউপি সদস্যরা বিরামহীণ প্রচারণা চালাচ্ছেন। গণসংযোগে সময় পার করছেন প্রার্থীরা। প্রচারণার সময় কথা হয় যাদের সাথে- ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দু’বারের নির্বাচিত বর্তমান মেম্বার আনোয়ার হোসেন। জানতে চাইলে তিনি বলেন, আমার ওয়ার্ডের স্বপ্ন বাস্তবায়নে এবং সাধারণ জনগণের কল্যাণে পাশে থাকতে আবারো প্রার্থী হয়েছি। তাঁর প্রতিদ্বন্ধি আরো ৪জন প্রার্থী রয়েছে।

গেল নির্বাচনের নিকটতম প্রতিদ্বন্ধি অপরপ্রার্থী সেগুন বাগিচা এলাকার শামসুল আলম বলেন, এলাকার মানুষের সেবা করতে নির্বাচনে এবারও প্রার্থী হয়েছি। আশাকরি এলাকার মানুষ আমাকে নিরাশ করবেন না।

একই ওয়ার্ডে পুর্বপাড়া থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন আল ফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা শাহাব উদ্দীন আরমান। তিনি বলেন, দীর্ঘদিন মানুষের সেবক হিসেবে কাজ করেছি। সুখেদুখে এলাকার মানুষের পাশে ছিলাম। আশা করি আমার কাজের মূল্যায়ন করবেন এলাকার লোকজন।

এ ওয়ার্ডের প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আইনজীবি সহকারী নুর মোহাম্মদ পেটান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবা করার চেষ্ঠা করেছি। নির্বাচনে এলাকার মানুষ অবশ্যই আমাকে রায় দেবেন, আমি আশাবাদী।

একই এলাকার মোহাম্মদ মজনু ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী। প্রচারণাকালে তিনি বলেন, গেল বারও এলাকার মানুষ তাঁকে ভোট দিয়ে ইউপি সদস্য নির্বাচিত করার চেষ্ঠা করেছেন। তিনি আশা করছেন এবার তাঁকে ভোটাররা ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাবেন।

ওয়ার্ডের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে তাঁকে ভোট দিতে ভোটারের প্রতি আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি