1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের রাউজানে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজানে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৯১৫ বার

চট্টগ্রামের রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন অলিমিয়া হাট এলাকার সিকদার টেক নোয়াপাড়া সড়কের পাশে পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত এক তরুণী লাশ উদ্ধার করেছেন পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২২ বছর হবে বলে ধারণা করছেন স্থানীয়রা। শনিবার (২০ নভেম্বর) সকালে নোয়াপাড়া সড়কে চলাচলকারী সিএনজি অটোরিক্সা চালক সড়কের পাশে তরুনীর লাশ পড়ে থাকতে দেখে রাউজান থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঘটনাস্থলে উপস্থিত হন চট্টগ্রাম উত্তর অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদ ও রাউজান- রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি আবদুল্লাহ আল হারুন জানায়, সকাল ৭টার দিকে স্থানীয় এক সিএনজি চালক ওই তরুণীর লাশটি সড়কের পাশে পরিত্যক্ত ডোবায় পড়ে থাকতে দেখে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে লাশটি উদ্ধার করা করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।তবে উদ্ধার করা অজ্ঞাত তরুনীর লাশের নাকে, মুখে রক্তের দাগ রয়েছে।কে বা কারা তরুনীকে হত্যা করে রাতে আঁধারে তার লাশটি সড়কের পাশে পরিত্যক্ত ডোবায় ফেলে দিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। রহস্য উদঘাটনের চেষ্টায় মাঠে পুলিশ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net