1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জিয়া পরিবার একটি খুনি পরিবার: ভোলায় খালিদ মাহমুদ চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ

জিয়া পরিবার একটি খুনি পরিবার: ভোলায় খালিদ মাহমুদ চৌধুরী

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩৫৭ বার

নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের কোথায় কিভাবে আছে বাংলার ষোলো কোটি মানুষের কোন মাথা ব্যাথার কারন নাই। বেগম খালেদা জিয়ার সন্তান আরাফাত রহমান কোকো মানি লন্ডারিং মামলায় একজন সাজাপ্রাপ্ত আসামি হয়ে, মাদকাসক্ত হয়ে অস্বাভাবিক মৃত্যু বরণ করেছেন। অরেক সন্তান ওই কুলাঙ্গার তারেক লন্ডনে বসে সাজাপ্রাপ্ত আসামি, তিনি আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই সময় বেগম খালেদা জিয়া চিকিৎসায় আছে কি নাই বাংলাদেশের মানুষ এটা ভাবতে চায় না। কারন বাংলাদেশে বেগম খালেদা জিয়া একটা অভিশপ্ত নাম।’
তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের পিছনে অন্ধকারের নাম। এই জিয়া পরিবার একটি খুনি পরিবার। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে, শেখহাসিনাকে হত্যা চেষ্টা করতে গ্রেনেট মেরেছে। আওয়ামিলীগের লক্ষ লক্ষ মানুষকে এই খুনি পরিবার হত্যা করেছে।’
চরফ্যাসন বজ্রগোপাল টাউনহলে মঙ্গলবার বেলা ২টায় উপজেলা পরিষদের আয়োজনে সুধিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআইডব্লিওটিএ এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
এর আগে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, শেখ রাসেল শিশু বিনোদন পার্ক, ফ্যাসন স্কয়ার ও জ্যাকব টাওয়ার পরিদর্শন করে।
এদিকে বেলা ১২টায় ভোলার চরফ্যাসনে নৌ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বেতুয়া নৌবন্দরের ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন করেছেন, প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সুধিসমাবেশে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, চরফ্যাসন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও পৌর মেয়র মোরশেদ, চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net