1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশে মানবিক কর্মকাণ্ডে উজ্জল দৃষ্টান্ত রেখে আসছেন সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ট্রাস্ট - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু  নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার প্রস্তাব নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন

দেশে মানবিক কর্মকাণ্ডে উজ্জল দৃষ্টান্ত রেখে আসছেন সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ট্রাস্ট

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৪৪৮ বার

বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট’এর ম্যানেজিং ট্রাস্টি আওলাদে গাউসুল আযম শাহ্ সূফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী ‘সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট’এর মাধ্যমে দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় আত্ম মানবতার কাজ করে যাচ্ছে। এসব আত্মমানবতার কাজের মধ্যে রয়েছে কৃষকদের পাওয়ার টিলার, কৃষি উপকরণ, ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা,গবাদী পশু পালন করার জন্য গাভী, হাঁস, মুরগী প্রদান, সিএনজি অটোরিক্সা চালকদের সিএনজি অটোরিক্সা প্রদান, মহিলাদের স্বাবলম্বী করে তুলতে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান, দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্টানে আর্থিক সহায়তা প্রদান, দরিদ্র পরিবারের কোন ছেলে সন্তান প্রবাসে জীবিকার জন্য যেতে চাইলে তাদেরকে আর্থিক সহায়তা, দরিদ্র পরিবারের মেয়ের বিবাহে আর্থিক সহায়তা ও দরিদ্র পরিবারের কোন সদস্য অসুস্থ হলে তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান। এছাড়াও সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট’এর অর্থায়েনে ৩৫টি শিক্ষা প্রতিষ্টান ও ৫টি দাতব্য চিকিৎসালয় রয়েছে। পরিচালন করছেন। দরিদ্র পরিবারের সন্তানদের ওষুধসহ ফ্রি খতনা করায় বিশিষজ্ঞ চিকিৎসকদের দিয়ে। সম্প্রতি দেশের মধ্যে ১শত ১০টি শিক্ষা প্রতিষ্টানকে শিক্ষার মান উন্নয়নের জন্য ৮৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। রাউজান উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্টানে ও শিক্ষার মান উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেন এ ট্রাস্ট। চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকায় ‘ইমামে আহলে সুন্নাত হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আজিজুল হক শেরে বাংলা (রহঃ)’-এর পবিত্র রওজা পুনঃনির্মাণ কাজের জন্য ট্রাস্ট’এর মাননীয় ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী প্রদত্ত উপহার স্বরূপ ১০ লাখ টাকা প্রদান করেন। ট্রাস্টের পক্ষ হতে প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন এবং নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দিন দশ লাখ টাকার উপহারের চেক শেরে বাংলা কেবলা কা’বা (রহঃ) এর ছোট শাহজাদা, আওলাদে রাসূল (দঃ) আলহাজ্ব শাহ্ সৈয়দ মৌলানা মোহাম্মদ বদরুল হক আলকাদেরীর হাতে হস্তান্তর করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন মাজার পুন:নির্মাণ কমিটির যুগ্ম-সম্পাদক মোহাম্মদ হারুন সওদাগর ও অর্থ সচিব মাওলানা মোহাম্মদ সোলাইমান আনসারি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net