1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ ইউনিয়ন নির্বাচনে আচরনবিধি লংঘন করায় ২ চেয়রাম্যান ও ২ মেম্বার প্রার্থীকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নবীগঞ্জ ইউনিয়ন নির্বাচনে আচরনবিধি লংঘন করায় ২ চেয়রাম্যান ও ২ মেম্বার প্রার্থীকে জরিমানা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৪৩২ বার

আগামী ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধিমালার ৭ ও ১১ নং বিধি লংঘন করে মিছিল-শোডাউন/ জনসভা করা অপরাধে ২২ নভেম্বর সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নোমান হোসেনকে (ঘোড়া প্রতীক) ৫ হাজার টাকা, একই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সায়েদ উদ্দিন জায়দুলকে (মোটর সাইকেল প্রতীক) ৫ হ্জার টাকা, ৪নং দিগলবাক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ইউসুফ আলীকে(মোরগ প্রতীক) ৩ হাজার টাকা এবং ৪ নংইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সুলতান আহমদকে(টিউবওয়েল প্রতীক) ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, নির্বাচনী আচরনবিধি প্রতিপালনে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net