1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পীরগঞ্জে ৮'শ ১০ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট ইমাম গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা 

পীরগঞ্জে ৮’শ ১০ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট ইমাম গ্রেফতার

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩৫২ বার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৮’শ ১০ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট ইমামকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার বিকালে উপজেলার ভেবরা নামক স্থানে তার নিজ বাড়ি থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা পরিদর্শক ফরহাদ আকন্দসহ একটি চৌকস দল তাকে গ্রেফতার করেন।

এসময় তার বাড়ি থেকে ৮’শ ১০পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।

মাদক সম্রাট ইমাম ভেবরা গ্রামের মৃত পেশাল উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে জাল টাকা ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানায়।

উল্লেখ্য যে,গত কয়েক মাস আগেও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পীরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। জামিনে বের হয়েই আবার মাদক ব্যবসা শুরু করেন তিনি।

সূত্র থেকে জানা গেছে, ১০ হতে ১৫ জন সহযোগী তার এলাকায় তাকে মাদক ব্যবসার সহযোগিতা করেন বলে স্থানীয়রা জানান।

তাকে গ্রেফতারের সময় তার ভাতিজা ও তার মাদক ব্যবসার সহযোগী মিলনকে মাদক সেবন করা অবস্থায় আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৩’মাসের সাজা দেয় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা পরিদর্শক ফরহাদ আকন্দ বলেন, ইমাম হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পীরগঞ্জ থানায় নিয়মিত মামলা হয়েছে। তার ভাতিজা মিলনকে ভ্রাম্যমাণ আদালতে ৩’মাসের সাজা দেয়া হয়েছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইমামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে তাকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net