ঢাকা   ০৪:৩৬:২৫ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রস্রাবে সেদ্ধ করা ডিম চীনাদের জনপ্রিয় রেসিপি ; কারণ জানলে অবাক হবেন

এম এ জব্বার।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৯৪১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পৃথিবীর সকল দেশেই ডিম সিদ্ধ খায়। ছোট বড় সকলের প্রিয় খাবার এটি।ডিম সেদ্ধ কে না খেতে ভালবাসে। কিন্তু কখনও শুনেছেন ডিম সেদ্ধ করার জন্য পানির পরিবর্তে প্রস্রাব ব্যবহার করতে!? অবিশ্বাস্য মনে হলেও চীনাদের অন্যতম জনপ্রিয় খাবার এটি। বিশেষ করে বসন্তকালে প্রস্রাবে সেদ্ধ ডিমের চাহিদা বিপুল ভাবে বেড়ে যায়।
প্রস্রাবে সেদ্ধ করা ডিমের এই প্রণালীকে ‘ভার্জিন বয় এগ’ বলে। চিনের জোজিয়াং প্রদেশের ডোংইয়ঙে মূলত এই ‘ভার্ন বয় এগ’ পাওয়া যায়। এখানকার মানুষের কাছে প্রস্রাবে সেদ্ধ ডিম অত্যন্ত প্রিয়। এর সঙ্গে ওই প্রদেশের বিশেষ সাংস্কৃতিক যোগও রয়েছে।

স্থানীয় ভাষায় এই খাবারকে ‘তোংজি ডেন’ বলে। আবার ‘বয় এগ’ নামেও পরিচিত এই খাবার।
কেন ‘ভার্জিন বয় এগ’ নাম দেওয়া হয়েছে এই খাবারের? কেনই বা প্রস্রাবে সেদ্ধ করা হয়? বসন্তের সময় জোজিয়াং প্রদেশে ‘ভার্জিন বয় এগ’-এর বিপুল চাহিদা থাকে। বসন্তকাল এলেই তাই স্কুলের ছেলেদের প্রস্রাব সংগ্রহ করা শুরু হয়ে যায় সেখানে। সেই প্রস্রাবে ডিম ডুবিয়ে রাখা হয়। যেহেতু ডিম সেদ্ধ করতে অবিবাহিত পুরুষদের প্রস্রাব ব্যবহার করা তাই এর নাম ‘ভার্জিন বয় এগ’ বলা হয়।

নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদন অনুযায়ী, প্রথমে ডিম প্রস্রাবে সেদ্ধ করা হয়। তার পর খোসা ছাড়ানোর পর ফের প্রস্রাবে আবার ফোটানো হয় যাতে ডিম থেকে প্রস্রাবের গন্ধ আসে। স্থানীয়দের দাবি, ‘ভার্জিন বয় এগ’-এর এত চাহিদার কারণ হল, এই খাবার খেলে নাকি শরীরে রক্ত সঞ্চালন ভাল হয় এবং দেহের শক্তি বৃদ্ধি পায়। শুধু তাই নয়, আরও দাবি, এই ডিম খেলে নাকি জ্বর এবং সর্দি ধারেকাছেই ঘেঁষে না।

যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে জোজিয়াঙে। বর্তমান সমাজ সেই প্রথাকে স্বীকার করে নিয়েছে। কিন্তু এর কোনও ঔষধি গুণ আছে কি না তা নিয়ে সংশয় রয়েছে চিকিৎসকদের মধ্যে। যদিও স্থানীয়রা বিশ্বাস করেন এই খাবারে অনেক ঔষধি গুণ রয়েছে এবং পুরুষের যৌন শক্তি বৃদ্ধি পায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি