1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

মোঃসাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৮২ বার

মাগুরা– শ্রীপুর সড়কের গাংনালিয়া বাজার এলাকায় অগ্রণী ব্যাংক শ্রীপুর,মাগুরা শাখার কর্মকর্তা উজ্জল হাসান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)

ইঞ্জিন চালিত নসিমনের ধাক্কায় নিহত উজ্জ্বল হাসান অগ্রণী ব্যাংক মাগুরার শ্রীপুর শাখার জুনিয়র অফিসার ছিলেন , সে মাগুরার সদর উপজেলার বড় শোলই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, ১৪ নভেম্বর রাত সাড়ে ৬ টার দিকে উজ্জ্বল (৩৬) মোটরসাইকেল চালিয়ে নিজ কর্মস্থল শ্রীপুর থেকে মাগুরায় ফিরছিলেন।

পথে মাগুরা-শ্রীপুর সড়কের গাংনালীয়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা ইন্জিন চালিত নসিমনের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক নসিমন চালককে আটকের চেষ্টা চলছে।
উজ্জ্বল হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net