ঢাকা   ০৪:৩৮:৩৬ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাউজানে অস্ত্র, কার্তুজ সহ র‍্যাবের হাতে আটক-১

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪৯০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের রাউজানে অস্ত্র, রাইফেল, বুলেট কার্তুজ সহ ১ জনকে আটক করেছে র‍্যাব-৭। রবিবার রাত সাড়ে ১০টায় তাকে আটক করা হয় পৌরসভার ৯নং ওয়ার্ডের রাবার বাগান এলাকায় গিরিছায়া রেস্টুরেন্টের সামনে থেকে। আটক আসামি হলেন রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের বটতলা এলাকার মো. বেলাল হোসেনের ছেলে মো. ছৈয়্যদ হোসেন প্রকাশ ফারুক (৩০)। আটকের পর তার কাছ থেকে একটি দৈশীয় তৈরি এলজি, একটি রাইফেল, ৮পিস বুলেট ও ৪পিস তাজা কার্তুজ উদ্ধার করেন র‍্যাব।
র‍্যাবের দায়েরকৃত এহাজার থেকে জানা যায়, চট্টগ্রাম-রাঙামাটি সড়কে রাত্রিকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একব্যক্তি বিক্রির উদ্দেশ্যে অস্ত্রসহ চট্টগ্রামে যাচ্ছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করতে র‍্যাব হাটহাজারী ক্যাম্পের ডিএডি আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স সহ রাবার বাগান গিরিছায়ার সামনে থেকে তাকে আটক করে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, র‍্যাব বাদি হয়ে আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি