1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রানীশংকৈলে, বিনা-১৭ ধানের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত  মালয়েশিয়ায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ২য় হলেন নুরুল আবছার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী দারুল ইসলাহ মাদ্রাসা সাফল্যের ধারায় এগিয়ে—এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১০৮ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ 

রানীশংকৈলে, বিনা-১৭ ধানের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আরথান আলী
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৪৭৩ বার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল আমন ধানের জাত বিনা ধান-১৭ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষে শস্য কর্তন ও মাঠ দিবসের আয়োজন করা হয়।১৪ই নভেম্বর২১ইং রবিবার বিকেলে এ উপজেলার কাশিপুর ইউনিয়নের ছয় ভাগিয়া গ্রামে এ শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বিনা উপকেন্দ্র রংপুর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাণীশংকৈল এর আয়োজনে পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিভিন্ন ফসল ও ফলের জাত উন্নয়ন শীর্ষক কর্মসূচির অর্থায়নে সুবিধাভোগী কৃষক আবু সালেহ’র ধান কেটে মাঠ দিবসের উদ্বোধন করেন উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে মাঠ দিবসে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না। বিশেষ অতিথির বক্তব্য দেন বিনা উপ-কেন্দ্র রংপুরের সিনিয়র বৈঞ্জানিক কর্মকর্তা ড. মুহাম্মদ আলী, বৈঞ্জানিক কর্মকর্তা মাহামুদুল হাসান।আরো বক্তব্য রাখেন,কাশিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এবং নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল প্রমুখ। এ মাঠ দিবসে প্রায় ২৫০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারি কৃষি অফিসার মো.সজল একবংশ সঞ্চালনা করেন, উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম। উল্লেখ্য: রাণীশংকৈল উপজেলা কৃষি অধিদপ্তরের ব্যাপক তৎপরতা এবং নিবির সহযোগিতায় উপজেলার কৃষকেরা বিনা-১৭ ধানের আবাদ করে প্রতি বিঘায় ২৬ থেকে ২৮ মন ধান ফলাতে পারছেন।
এবং আর্থিকভাবে অনেক লাভোবান হচ্ছেন তারা। তাই স্বর্ণা জাতের ধানের আবাদ বাদ দিয়ে, বিনা-১৭ ধান আবাদে ঝুঁকে পড়ছেন এ উপজেলার কৃষকেরা।
ছড়িয়ে দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net