ঢাকা   ০২:১৮:৫৭ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে অভিনেতা সোহেল খান মারা গেছেন আনিস আলমগীরের ‘অপ-সাংবাদিকতা’ তুলে ধরলেন সাইফুর সাগর! আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

লালমনিরহাটের কালীগন্জ সীমান্তে বিএস এফ এর গুলিতে ২ বাংলাদেশী নিহত

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৭৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ২জন বাংলাদেশি নিহত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ওই সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটেছে।
গোড়ল ইউনিয়ন চেয়ারম্যান মোঃমাহামুদুল ইসলাম জানান, ওই ইউনিয়নের মালগড়া এলাকার আলতাব হোসেনের পুত্র আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিনের পুত্র ঈদ্রিস আলীসহ কয়েকজন সীমান্তে ভারতীয় গরু পারাপার করতে যায়।
এ সময় বিএসএফের গুনজুড়ি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করেন। তাদের গুলিতে আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিন মারা যান। এ সময় কয়েকজন আহত হয় । বিএসএফ সদস্যরা ২জনের লাশ নিয়ে গেছে বলে জানান গোড়ল ইউনিয়ন চেয়ারম্যান মোঃমাহামুদুল ইসলাম।
তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সঙ্গে যোগাযোগ করা হলে তাদের দাবি, বিষয়টি তাদের জানা নেই। খোঁজখবর নিয়ে জানাবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি