1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে রেলওয়ের আইবাস সিস্টেম জটিলতা নিরসনে আন্দোলনকারীরা ট্রেন চলাচল বন্ধের হুমকি দিয়ে বিক্ষোভ করেছে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

লালমনিরহাটে রেলওয়ের আইবাস সিস্টেম জটিলতা নিরসনে আন্দোলনকারীরা ট্রেন চলাচল বন্ধের হুমকি দিয়ে বিক্ষোভ করেছে

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৮৯ বার

লালমনিরহাটে রেলওয়ের আইবাস সিস্টেম জটিলতার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ট্রেনচালক (লোকোমাস্টার), সহকারি চালক (সহকারী লোকোমাস্টার), গার্ড (পরিচালক) ও টিটিই। অনতিবিলম্বে সংকট নিরসনের উদ্যোগ নেয়া না হলে সোমবার
থেকেই ট্রেন চলাচল বন্ধের হুমকি দিয়েছে। আর এ দাবী পূরণে লালমনিরহাট রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি রোববার ৭ নভেম্বর সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে লালমনিরহাট রেল স্টেশনে বিক্ষোভ মিছিল শেষে
বিভাগীয় কার্যালয়ে সমাবেশ করে তারা। সমাবেশে নতুন মাইলেজ কোড বাতিল করে পার্ট অফ পে হিসেবে পূর্বের ন্যায় বেতন কোড হতে মাইলেজ প্রদানের জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানানো হয়। এসময় রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক ও কর্মচারী সমিতির সভাপতি মোঃআবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃআবু সুফিয়ান, আইন বিষয়ক
সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রিংকু সহ শতাধিক শ্রমিক-কর্মচারী বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালন করা হয়। এর আগে গত রোববার একই কর্মসূচী পালন করে রেলওয়ের রানিং স্টাফরা। তবে আজকের কর্মসূচী থেকে আজকের মধ্যে দাবী মানা না হলে আগামীকাল থেকে ট্রেন চলাচল
বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হয়েছে। উল্লেখ্য, আইবাস পাস পাস সিস্টেম জটিলতা নিরসনে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে রেলওয়ের রানিং স্টাফ ও
শ্রমিক কর্মচারীরা। এ ব্যাপারে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির লালমনিরহাট বিভাগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ
জানান,রেল সৃষ্টির পর থেকে ট্রেন চালকরা মাসে যত ঘণ্টা ট্রেন চালান মাস শেষে বেতন এর পাশাপাশি ততো ঘন্টার মাইলেজ ভাতা পেয়ে আসছেন। কিন্তু রেলওয়েতে ডিজিটাল সিস্টেম আইবাস পাস পদ্ধতিতে বেতন ভাতা
পরিশোধের নতুন নিয়ম চালু করার পায়তারা চলছে। এই ব্যবস্থা চালু হলে ট্রেনের লোকো মাস্টার (ট্রেনচালক) সহকারি লোকোমাস্টার (সহকারি ট্রেনচালক) গার্ড (ট্রেন পরিচালক) টিটিইরা মাসে ৬ থেকে ৮হাজার মাইল ট্রেন চালালেও ৩ হাজারের বেশি মাইলেজ পাবেন না। সারাদেশে আমাদের ১১শত লোকোমাস্টার ও সহকারী লোকো মাস্টার, ৬ শত ট্রেন পরিচালক ও প্রায় ৮ শত টিটিই আছেন যারা ট্রেন চালানোর ক্ষেত্রে ভূমিকা পালন করে
আসছেন। এই ৩ স্তরের কর্মচারীরা আমরা যারা রেলওয়ে রানিং স্টাফ তারা রেল সৃষ্টির শুরু থেকে রেলওয়ে কোডের বিধান মতে ৮ ঘণ্টা কাজের জন্য বা প্রতি একশত মাইল ট্রেন চালালে একদিনের মূল বেতনের সমপরিমাণ অতিরিক্ত
মাইলেজ ভাতা পেয়ে থাকি। ট্রেন চালানোর সময খাওয়া-দাওয়া বাবদ ব্যয় করতে হয় এই হিসাবে ৬ থেকে ৮ হাজার মাইল ট্রেন চালালে সাইট থেকে আশি দিন এর মাইলেজ ভাতা হিসেবে মাসিক বেতনের সাথে নিয়মিত পেয়ে আসছেন। সেই পুরোনো নিয়মকে বদলানোর পায়তারা করা হচ্ছে। এটা সফল হতে আমরা দেবো না, প্রয়োজনে সবাই মিলে ট্রেন চলাচল বন্ধ করে দিবো।
এদিকে রোববার রেলপথ মন্ত্রণালয়ের সচিব আন্দোলনকারীদের সাথে সমঝোতা বৈঠকে বসার কথা রয়েছে বলে জানিয়েছেন রানিং স্টাফ নেতারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net