1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাওরে শেখ হাসিনা উড়াল সড়ক অনুমোদন, ধর্মপাশা ও মধ্যনগরে আনন্দ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

হাওরে শেখ হাসিনা উড়াল সড়ক অনুমোদন, ধর্মপাশা ও মধ্যনগরে আনন্দ মিছিল

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৪০৫ বার

সুনামগঞ্জের ধর্মপাশা-জামালগঞ্জ (ভায়া জয়শ্রী-সুখাইড়-সাচনা বাজার) পর্যন্ত ‘শেখ হাসিনা উড়াল সড়ক’ একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ও স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেনকে অভিনন্দন জানিয়ে ধর্মপাশায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল চারটায় উপজেলা আওয়ামীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিল শেষে খাদ্যগুদাম সংলগ্ন মোড়ে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আব্দুল হাই তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকসি। এছড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোকাররক হোসেন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ফেরদৌসুর রহমান, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ফরহাদ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি এম.এম.এ রেজা পহেল, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ প্রমুখ। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা এলজিইডির পক্ষ থেকেও পৃথক আনন্দ র‌্যালী বের করা হয়। এ সময় স্থানীয়দের মাঝে মিস্টি বিতরণ করা হয়।
অপরদিকে ওইদিন দুপুর আড়াইটার দিকে ‘শেখ হাসিনা উড়াল সড়ক’সহ মধ্যনগর উপজেলার মধ্যনগর-মহিষখলা সড়ক ও মধ্যনগর-টুকের বাজার সড়ক একনেকে অনুমোদন হওয়ায় পৃথকভাবে আনন্দ মিছিল করেছে মধ্যনগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে মিছিল শেষে বক্তব্য দেন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net