1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২ মেয়ে ১ ছেলের লেখাপড়া বন্ধ হয়ে গেছে লালমনিরহাটে ব্লাড ক্যান্সারে আক্রান্ত মজিদুল আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছেন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

২ মেয়ে ১ ছেলের লেখাপড়া বন্ধ হয়ে গেছে লালমনিরহাটে ব্লাড ক্যান্সারে আক্রান্ত মজিদুল আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছেন

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৮০ বার

২ মেয়ে ১ ছেলের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। লালমনিরহাটের দিনমজুর ও ভূমিহীন মোঃ মজিদুল ইসলাম ব্লাড ক্যান্সারে আক্রান্ত সুচিকিৎসায় আর্থিক সহায্যের জন্য দেশ-বিদেশের সুহৃদয়বান দানবীর ব্যক্তিবর্গের নিকট হাত বাড়িয়েছেন। জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের মৃত্যু: শামছুল আলম এর ছেলে দিনমজুর ও ভূমিহীন মোঃ মজিদুল ইসলাম প্রায় ১ বছর থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে মেডিকেল অফিসার, সংক্রামক ব্যাধি রংপুর বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুরের ডাঃ মোঃ আহসান হাবীব-এর অধিনস্থ চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত প্রায় ২ লক্ষ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসক জানান, আরও প্রায় ৩ লক্ষ টাকা প্রয়োজন এ টাকা ব্যয় করে সুচিকিৎসা করা হলে মজিদুল সুস্থ হবে। কিন্তু ভূমিহীন হতদরিদ্র পরিবারের ওই দিনমজুর পরিবারের পক্ষে এতো টাকা ব্যয় করা সম্ভব নয়। তাই সে সাহায্যের হাত বাড়িয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেডরেস্টে থাকায় পরিবারের খরচ কিংবা ২ মেয়ে ১ ছেলের লেখাপড়ার খরচ চালাতে না পারায়। অবশেষে ৩ সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। মজিদুল জানান, বড় মেয়ে লায়লা খাতুন লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ডিগ্রী কলেজের এইচএসসি ফাইনাল পরীক্ষার্থী, ২য় মেয়ে লামিয়া খাতুন কাজীর চওড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী এবং ছেলে ওমর ফারুক হামিছুন্না হাফিজিয়া মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র। তাদের লেখাপড়ার খরচ দিতে না পারায় ৩ ছেলে-মেয়ের লেখা পড়া বন্ধ এবং বর্তমানে আর্থিক সংকটের কারণে চিকিৎসা ও সংসারের খরচ চালানো বন্ধ হয়ে যাওয়ায় অনাহারে-অর্ধাহারে দিন জীবনযাপন করছেন। এমন করুণদশার কারণে দেশ-বিদেশের দানবীর সুহৃদয়বান ব্যক্তিবর্গ সাহায্য পাঠাতে চাইলে ০১৭১০৫৬৫১২৯ (বিকাশ) অথবা মোঃ মজিদুল ইসলাম, সঞ্চয়ী ব্যাংক হিসাব নং- ১২২/১০৮৯৩, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, হারাটী বন্দর শাখা, লালমনিরহাট। বরাবরে পাঠাতে বিশেষভাবে অনুরোধ করা হইল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net