1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উৎসবমূখর পরিবেশে রামগড়ের দুই ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

উৎসবমূখর পরিবেশে রামগড়ের দুই ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মো:নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩১৬ বার

খাগড়াছড়ির রামগড় উপজেলার দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আগামী ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত রামগড় উপজেলার রামগড় সদর ১নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পুনরায় সুযোগ চেয়ে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে দ্বিতীয় বারের মত দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো.শাহ আলম মজুমদার।

অপরদিকে ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন পত্র দাখিল করেছেন রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২নং ইউপির সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসব মূখর পরিবেশে রামগড় উপজেলা নির্বাচন অফিসে রির্টানিং কর্মকর্তা দেবাশীষ দাসের কাছে মনোনয়ন পত্র জমা দেন তাঁরা।

এসময় রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য শের আলী ভূঁইয়া, রামগড় পৌরসভার নব-নির্বাচিত মেয়র মো. রফিকুল আলম কামাল, পৌরসভার প্যানেল মেয়র মো. আহসান উল্যাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম জিকু ও মো: শাহ আলম সহ উপজেলা ও ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাস জানান, চেয়ারম্যান পদে রামগড় ১নং ইউনিয়নে ৯জন প্রার্থী ও সাধারণ মেম্বার পদে ৩৬ জন সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৯ জন এবং ২নং পাতাছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ মেম্বার পদে ২৯জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরমধ্যেই ২নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সফিউল ইসলাম মনোনয়ন ফরম নিলেও তিনি মনোনয়ন পত্র জমা দেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net