1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবিতে অনুষ্ঠিত হয়েছে ছাত্রলীগের কর্মী সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

কুবিতে অনুষ্ঠিত হয়েছে ছাত্রলীগের কর্মী সমাবেশ

সাঈদ হাসান, কুবি|
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৪৪৮ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের উদ্যোগ কর্মী সমাবেশ অনুষ্ঠান আয়োজন হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের ৪০১ নাম্বার রুমে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ এর সঞ্চালনায় এবং শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন।

মোঃ সাদ্দাম হোসেন বলেন, বঙ্গবন্ধু সবমসয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়িয়েছেন। নিজের জীবন উৎসর্গ করে দেশকে রক্ষা করেছেন। বঙ্গবন্ধু আমাদের এক আদর্শের মডেল। তাই বঙ্গবন্ধু জীবন সম্পর্কে জানার জন্য ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামা’ পড়তে হবে।

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে চেষ্টা করি। যারা বিশ্ববিদ্যালয়কে সমস্যা ফেলতে চায়, আমরা তাদের নির্মূল করে ফেলবো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগের জন্য পরিশ্রম করবে তাদের যোগ্য পদ দিতে হবে। কোন ধরনের স্বজনপ্রীতি চলবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সবসময় অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করে। ছাত্রলীগ কোনদিন সমস্যা বা বিশৃঙ্খলা সৃষ্টি করেনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপ-গণশিক্ষা সম্পাদক নাহিদ উকিল জুয়েল এবং উপ- সাংস্কৃতিক সম্পাদক ফাইম ইসলাম লিমন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন হলের নেতা কর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net