1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
'গণদুশমন সরকার আরো একটি গণবিরোধী সিদ্ধান্ত দেশের মানুষের ওপর চাপিয়ে দিয়েছে' -সিপিবি নওগাঁ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প

‘গণদুশমন সরকার আরো একটি গণবিরোধী সিদ্ধান্ত দেশের মানুষের ওপর চাপিয়ে দিয়েছে’ –সিপিবি নওগাঁ

কাজী কামাল হোসেন,নওগাঁ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৫৬৯ বার

জ্বালানী তেল ও সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নওগাঁ জেলা শাখার সভাপতি কমরেড মহসীন রেজা বলেছেন, গণদুশমন সরকার আরো একটি গণবিরোধী সিদ্ধান্ত দেশের মানুষের ওপর চাপিয়ে দিয়েছে।

সিপিবি নওগাঁ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার(০৯ নভেম্বর) বিকেলে শহরের ব্রিজের মোড়ে অনুষ্ঠিত জ্বালানী তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সভা এবং বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে কমরেড মহসীন রেজা বলেন, দেশের মানুষ দ্রব্যমূল্যের চরম উর্ধগতির কষাঘাতে দিশেহারা। উপরন্ত জ্বালানী তেলের এই দাম বাড়ানো পরিবহন খরচ থেকে শুরু করে সর্বত্র দ্রব্য মূল্যের ভয়ঙ্কর উর্ধ্বগতি সৃষ্টি করবে। মানুষের পক্ষে এই জুলুম আর মুখবুজে সহ্য করা সম্ভব নয়। রান্নার গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৫৪ টাকা বৃদ্ধি করে ১৩১৩ টাকা করায় সাধারণ মানুষের জীবনে আরো দুর্গতি নেমে আসে।

সভায় সিপিবি নওগাঁ জেলা শাখার সাধরণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম বলেন, সরকার সীমাহীন লুটপাট ও দুর্নিতির আর্থিক দায় জনগণের কাধে চাপাতেই জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে।

শফিকুল ইসলাম বলেন, দেশবাসীকে সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত এবং দুঃশাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার এবং সারাদেশে পার্টি নেতৃবৃন্দকে জনগনকে সাথে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন সিপিবি নওগাঁ জেলা শাখার সাবেক সভাপতি কমরেড প্রদ্যুত ফৌজদার, সিপিবি নেতা কমরেড আলীমুর রেজা রানা, কমরেড মমিনুল ইসলাম স্বপন। এছাড়াও ছাত্র ইউনিয়ন এবং যুব ইউনিয়নের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net