1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের রেডিসন ব্লুতে ৪ দিনের রিহ্যাব'র উদ্যোগে আবাসন মেলা শুরু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

চট্টগ্রামের রেডিসন ব্লুতে ৪ দিনের রিহ্যাব’র উদ্যোগে আবাসন মেলা শুরু

শেখ দিদারুল ইসলাম, চট্টগ্রাম |
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৮১ বার

স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগান নিয়ে এবার সাধ ও সাধ্যের মধ্যে মনের মতো ফ্ল্যাট ও প্লট খুঁজে নিতে চট্টগ্রামের রেডিসন ব্লুতে ৪ দিনের রিহ্যাব আবাসন মেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে রেডিসন ব্লু’ বে ভিউর মোহনা বলরুমে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশনের (রিহ্যাব) উদ্যোগে এই আবাসন মেলা উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, রিহ্যাবের প্রেসিডেন্ট শামছুল আল আমিন। আরো উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী, রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট-১ কামাল মাহমুদ, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল হক চৌধুরী, রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান এবং ফেয়ার মিডিয়া কমিটির চেয়ারম্যান মাহবুব সোবহান জালাল তানভীর প্রমুখ। প্লট, ফ্ল্যাট, বিল্ডিং ম্যাটেরিয়াল, আর্থিক প্রতিষ্ঠানসহ এই ফেয়ারে রয়েছে ঢাকা ও চট্টগ্রামের ৪৬টি প্রতিষ্ঠানের ৭১টি স্টল। রিহ্যাব জানায়, ‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগানে রিহ্যাব ইতোপূর্বে চট্টগ্রামে ১৩টি সফল আবাসন মেলা করেছে। এবার ১৪তম রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী। ২০০৬ সাল থেকে চট্টগ্রামে পরিকল্পিত নগরায়নে কাজ করে যাচ্ছে রিহ্যাব। রিহ্যাবের ৯০৮টি সদস্য ও তাদের প্রতিষ্ঠানে ২০ লাখ শ্রমিকের উপর নির্ভরশীল ২ কোটি মানুষের অন্নের যোগান দিচ্ছে। আবাসন খাতে সৃষ্টি করছে নতুন উদ্যোক্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net