ঢাকা   ০৭:১৫:২৬ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি

নবীনগরে শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট হবে ইনশাআল্লাহ” আইন-শৃঙ্খলা সভায় বললেন ইউএনও

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৬৪০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২৮ নভেম্বর অনুষ্ঠিতব‍্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১৩ টি ইউনিয়নে শতভাগ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট হবে বলে আশ্বস্ত করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একরামুল ছিদ্দিক।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলার বিশেষ সভায় নির্বাচন কর্মকর্তা মোঃ আজগর আলী এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

নির্ভয়ে নিরপেক্ষ ভাবে সুষ্ঠু ভোট নেওয়ার জন‍্য তিনি প্রিজাইডিং অফিসারদের প্রতি উৎসাহ দিয়ে বক্তব্য প্রদান করেন‌। তিনি আরো বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট নেওয়ার সহযোগিতায় প্রশাসনের সাথে আইন-শৃঙ্খলার বিভিন্ন বাহিনী মাঠে সরব উপস্থিতি থাকবেন।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের রিটার্নিং অফিসার ও ভোটকেন্দ্রে নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি