1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

নোয়াখালীতে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২৭৪ বার

নোয়াখালীতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর অনিয়ম, দুর্নীতি, সেচ্ছাচারিতা, ভৌতিক বিল, হয়রানী, ও স্বজনপ্রীতি, ট্রান্সফরমার বসিয়ে আর্থিক সুবিধা নেয়া, গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করা, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে অযাচিত হস্তক্ষেপসহ বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহকরা।]

সোমবার (২২ নভেম্বর) সকালে নোয়াখালী টাউন হল মোড়ের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গ্রাহকদের চোর সম্বোধন করে কথা বলা, প্রকৃত মিটার রিডিং থেকে ২০-২৫% বেশি রিডিং দেখিয়ে বিল প্রদান ও সিস্টেম লস কমানো, শহরের বড় বড় স্থাপনায় ট্রান্সফরমার বসিয়ে আর্থিক সুবিধা নেয়া, নতুন স্থাপনায় অস্থায়ী মিটার বরাদ্দে অনিহা, অন্য কোনো মিটার থেকে বিদ্যুৎ ব্যবহার করলে মামলার ভয় দেখিয়ে আর্থিক সুবিধা আদায়সহ তিন গুন হারে বিল প্রদান, অনাদায়ে হয়রানী ও সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি দেয়া, নির্বাহী প্রকৌশলীর সেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি, দালালের মাধ্যমে আর্থিক লেনদেনসহ নানাভাবে গ্রাহকদের হয়রানী করা হচ্ছে। এসকল অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তড়িৎ ব্যবস্থা গ্রহণ ও দুর্নীতিতবাজ নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসন বরাবরে স্মারকলিপি দেন ভুক্তভোগী গ্রাহকরা।

অনিয়ম ও দুর্ণীতি বিষয়ে জানতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net