1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

পটিয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা |
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩০১ বার

জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার পটিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ মোরশেদ আলমকে মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ০১৮২৭ ৩৩৫০৪০ মুঠোফোন এ নম্বর থেকে হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মোরশেদ আলম বাদী পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। মোরশেদ আলম তাঁর অভিযোগে উল্লেখ করেন, বৃহস্পতিবার(১১ নভেম্বর) রাত নয়টার দিকে তাঁর মুঠোফোনে একটি অপরিচিত মুঠোফোন নম্বর (০১৮২৭ ৩৩৫০৪০) থেকে কল আসে। কল রিসিভ করার পর অপর প্রান্তে থাকা অজ্ঞাতনামা ব্যক্তির নাম মোঃ বোরহান পরিচয় দিয়ে তাঁকে অহেতুক অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকেন। এতে প্রতিবাদ করে কারণ জিজ্ঞাসা করলে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইলে হুমকি দিয়ে বলে যে, তাকে বাড়িতে থাকতে দিবে না এবং পটিয়া ছাড়া করবে। বাড়িতে যাওয়ার সময় যেকোন মুহুর্তে মারবে, কাটবে, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে সহ প্রাণে মারিয়া লাশ গুম করিবে মর্মে ভয় ভীতি প্রদান করে।
এই বিষয়ে মোরশেদ আলম জানান, আমি সাংবাদিকতা শুরুর পর থেকেই বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের জন্য প্রাণপ্রণ চেষ্টা করে যাচ্ছি। ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে কলম চালাতে গিয়ে আমরা সাংবাদিকরা নিজেদের কে বিপদের মুখে টেলে দিই নিঃস্বার্থভাবে। এর আগেও আমাকে এবং আমার পরিবারের সদস্যদের প্রাণণাশের হুমকি দেয়া হয়েছিল। আমি আমার নিরাপত্তার স্বার্থে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, সাংবাদিক মোরশেদ আলমকে হুমকি দেয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। যে বা যারা এই হুমকি দিয়েছে আমরা তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net