1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পূর্বশত্রুতার জেরে লাকসামে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

পূর্বশত্রুতার জেরে লাকসামে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২৭৭ বার

লাকসাম পৌরশহরে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুকুরের মাছ চাষি মোহাম্মদ আজাদ থানায় অভিযোগ করেছেন।
শুক্রবার (৫ নভেম্বর) পৌরসভার উত্তর-পশ্চিম গাঁও এলাকায় একটি পুকুরে এ ঘটনা ঘটে।
মাছ চাষি আজাদ বলেন, আমার বাড়ি পাশের পেয়ারাপুর গ্রামে। এখানে প্রায় ৩০ ডিং জলকরের এ পুকুরটি তিন বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করছি। এবারো বিক্রির উপযুক্ত প্রায় ৩ লাখ টাকার মাছ ছিল। সে সূত্রে এলাকার মিন্টু নামের একজনের সাথে আমার মাঝে মধ্যে দ্বন্দ্ব হতো। গত কয়েকদিন পূর্বে মিন্টু মিয়া স্থানীয় কয়েকজন যুবক নিয়ে এই পুকুরে মধ্যে মাছ শিকার করতে আসে আমি বাঁধ দিলে এ পুকুরে বিষ দিবে বলে কয়েকবার হুমকি দিয়েছে। আমি বাঁধা দেওয়ার কারণে সে পুকুরে বিষ জাতীয় কিছু প্রয়োগ করেছে। ফলে পুকুরে থাকা সব মাছ মরে ভেসে উঠে। পরে প্রতিবেশীরা আমাকে খবর দিয়েছেন। এ বিষয়ে রৌশন আলীর ছেলে মিন্টু মিয়াকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
এলাকার দ্বীন মোহাম্মদ লিটন বিষয়টি নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার রাতে কে বা কারা উত্তর-পশ্চিম গাঁও পেয়ারাপুর যুবলীগের সভাপতি আজাদের পুকুরে বিষ প্রয়োগ করেছে শুনেছি। এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব আবুল হোসেন, যুবলীগের সভাপতি দীন মোহাম্মদ লিটন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জালাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম হোসেন, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান,এবং উপজেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুইয়া বলেন, বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার বিষয়ে একজন চাষি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net