1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেতবুনিয়া ৭নং ওয়ার্ডে ভোট গননায় অনিয়মে রাঙামাটি সড়ক অবরোধ: সেনাবাহিনী ও পুলিশ হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

বেতবুনিয়া ৭নং ওয়ার্ডে ভোট গননায় অনিয়মে রাঙামাটি সড়ক অবরোধ: সেনাবাহিনী ও পুলিশ হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩৯১ বার

কাউখালী উপজেলার বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডে ভোট গননায় পক্ষপাত হয়েছে বলে অভিযোগ করেছেন পরাজিত মেম্বার পদপ্রার্থী নুরুল আবছার। ভোট পুনরায় গণনার দাবিতে তার সমর্থকরা চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক অবরোধ করে। এসময় অবরোদ্ধ করে রাখে নির্বাচনী দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। উত্তেজিত জনতা ফলাফল প্রত্যাখান করে দ্বিতীয় বারের মতো ভোট গণনার দাবী জানান প্রিজাইডিং অফিসার ও দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনকে। তাদের অভিযোগ ভোট গণনার আগে নুরুল আবছারের এজেন্ট থেকে স্বাক্ষর করে নেয় প্রিজাইডিং অফিসার। ভোট গণনার ফলাফলে দেখা যায় মাত্র ১৮ ভোটে পরাজিত হয় নুরুল আবছার। মেম্বার নির্বাচিত ঘোষণা করা হয় অপর প্রতিদ্বন্দ্বী পালিত বাসু টিউব ওয়েল প্রতিককে। নষ্ট ভোট দেখানো হয় ১৭ ভোট। নির্বাচনী ফলাফল ঘোষণার পর বিক্ষোভে ফেটে পড়ে নুরুল আবছারের চারশতাধিক সমর্থন নারী পুরুষ। ২৮ নভেম্বর রবিবার বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সড়কে বিক্ষোভ চলে যানবাহন বন্ধ করে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যর্থ হলে সেনাবাহিনী উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। সেনাবাহিনী আশ্বস্ত করেন ব্যালেট পুনরায় গণনা করা হবে।তখন বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হলে তিনি উভয় পক্ষকে উপজেলা পরিষদের আসার আহবান জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।উল্লেখ, ৭নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১ হাজার ১শত ৩ জন। ডাক্তার ছোলা, ডাইলং পাড়া, শীল ছড়ি, গোদার পাড়, নতুন পাড়া এলাকায় নিয়ে ওয়ার্ডটি মোট গঠিত। একটি মাত্র ভোট কেন্দ্রে নতুন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net