1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনোনয়ন জমার পরপরই নৌকার প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

মনোনয়ন জমার পরপরই নৌকার প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

লোহাগাড়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩২১ বার

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার
চাচাতো ভাই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বাবু বিজয় কুমার বড়ুয়া।

লোহাগাড়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চতুর্থ ধাপে লোহাগাড়ার ৬টি ইউনিয়ন পরিষদে আগামী ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ২৫ (নভেম্বর) মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে বড়হাতিয়া ইউনিয়নের নৌকার প্রার্থী বাবু বিজয় কুমার বড়ুয়া ছাড়া অন্য কেউ মনোনয়ন ফরম জমা দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে যাচ্ছেন তিনি।

লোহাগাড়া উপজেলার নির্বাচন অফিসার সাদ্দাম হোসেন রোমান খান জানান, মনোনয়ন ফরম জমা দেওয়ার আজ শেষ দিন ছিল। বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ১ , সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১, সাধারণ সদস্য পদে ৪৩ জন মনোনয়ন জমা দিয়েছে। মনোনয়ন যাচাই-বাছাইতে নৌকার প্রার্থী উত্তীর্ণ হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে চেয়ারম্যান নির্বাচিত হবে।

বড়হাতিয়া ইউপির টানা ২ বার নির্বাচিত চেয়ারম্যান মাওলানা এম.ডি জুনাইদ চৌধুরী এবারের নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই বিষয়ে জানতে একাধিকবার ফোন দেওয়ার পরও তিনি রিসিভ করে নাই।

স্থানীয়রা জানান, বড়হাতিয়ায় একটি প্রোগ্রামে জুনাইদ কে নির্বাচনে অংশগ্রহণ না করতে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন স্থানীয় সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী। স্থানীয়দের ধারণা একারণে নির্বাচনে অংশগ্রহণ করেনি জুনাইদ।

উল্লেখ্য : ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল আজ ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net