1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আলহাজ্জ আলতাফ হোসেন মহিলা কলেজ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

মাগুরায় আলহাজ্জ আলতাফ হোসেন মহিলা কলেজ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩৬২ বার

শিক্ষা নিয়ে গড়বো দেশ- শেখ হাসিনা নির্দেশ – এই শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুর আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের চার তলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
১৩ নভেম্বর শনিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন- মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড,সাইফুজ্জামান শিখর।
বিশিষ্ট রাজনীতিবিদ ও উক্ত কলেজের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায়।
বক্তব্য রাখেন মাগুরা জেলা ছাত্র লীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, শ্রীপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি বি এম আরিফুজ্জামান সাজ্জাদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ সালাউদ্দিন, মাগুরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ রিজাউল ইসলাম, মাগুরা জেলা পরিষদের সদস্য মোঃ আরজান বাদশা, কুষক লীগের শ্রীপুর উপজেলা সভাপতি মোঃ খবির হোসেন খান বাবু, শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলীনুর মোল্লাসহ আরো অনেক।
ভিত্তি প্রস্তর শেষে হাফেজ মাওলানা জিহাদুল ইসলামের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিসহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net