1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে সেমিনারণ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

মাগুরায় সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে সেমিনারণ অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৪০৩ বার

মাগুরায় সিরাতুন্নবী (সঃ)২০২১ উদযাপন উপলক্ষে মাগুরা আল আমিন ট্রাষ্টের আয়োজনে ৭ নভেম্বর বিকেলে “সমাজ সংস্কারক হযরত মুহাম্মদ (সঃ)” এ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা আল আমিন কমপ্লেক্সে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন ট্রাষ্ট্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ্ব আব্দুল মতিন।
আল আমিন ট্রাষ্ট্রের চেয়ারম্যান বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শ্রীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ আলমগীর বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে সেমিনারে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কলেজের সহযোগী অধ্যাপক ড. রবিউল ইসলাম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মাদ মাহবুবুর রহমান।
আল আমিন ট্রাষ্টের নির্বাহী সদস্য অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর সঞ্চালনায় মূল প্রবন্ধের উপর আলোচনা পেশ করেন নাকোল সম্মেলনী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ আমিরুল ইসলাম, আল আমিন ট্রাষ্টের নির্বাহী সদস্য আব্দুল গাফফার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বনপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম বিশ্বাসসহ অন্যরা।
সেমিনারে মাগুরার বিশিষ্ট উলামায়ে কেরাম,শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক ও ব্যবসায়ীসহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net