1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা সদরে ইউপি নির্বাচনে ৭ নৌকা, ২ সতন্ত্র ও হাতপাখা জয়ী ১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

মাগুরা সদরে ইউপি নির্বাচনে ৭ নৌকা, ২ সতন্ত্র ও হাতপাখা জয়ী ১

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২৮৬ বার

মাগুরা সদরের ১৩টি ইউনিয়ন মধ্যে চেয়ারম্যান পদে ১০ টি ইউনিয়নের নির্বাচনে ইতিমধ্যে বেসরকারি ভাবে খবর আসতে শুরু করেছে। অসমর্থিত সূত্রে জানা এসব তথ্যের এখনও সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। বাকি ৩ ইউনিয়নে বিকল্প প্রার্থী না থাকায় ৩ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
ফলাফলের মধ্যে তাক লাগানো খবর হিসেবে দেখা গেছে সদরের শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা নিয়ে মুফতি মাওলানা মোঃ ওসমান গনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে রাঘবদাইড় ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) আশরাফুল আলম বাবুল ফকির, বেরইল পলিতা ইউনিয়নে সতন্ত্র প্রার্থী এনামুল হক রাজা বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার খবর পাওয়া গেছে। বহুল আলোাচিত জগদল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম, চাউলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান হাফিজার রহমান (নৌকা), কসুন্দি ইউনিয়ন আওয়ামীলীগের প্রার্থী আবুল কাশেম (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত। মাগুরা সদরে চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী হিসেবে মঘি ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী হাসনা হেনা, আঠারো খাদা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সঞ্জীবন বিশ্বাস (নৌকা), গোপালগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী অধ্যক্ষ নাসিরুল ইসলাম মিলন (নৌকা), কুচিয়ামোড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম টিপু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া হাজিপুর,হাজরাপুর ও বগিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় সেখানে আগেই বেসরকারিভাব আওয়ামীলীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net