1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিরসরাইতে শ্রী শ্রী গীতা সংঘের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মিরসরাইতে শ্রী শ্রী গীতা সংঘের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মীরসরাই উপজেলার সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৫৯ বার

মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার শুভপুর বাসস্ট্যান্ডের যুব সমাজের উদ্যোগে শ্রী শ্রী গীতা সংঘের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিনব্যাপী মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের শুভপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শ্রী শ্রী গীতা পাঠ, সনাতন ধর্মসভা ও লীলা কীর্ত্তন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী লোকনাথ মন্দির ও বারণী স্নান ঘাট এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট রাজনীতিবিদ বাবু স্বপন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, নবনির্বাচিত ইউপি সদস্য শহিদুল্লাহ, আজাদ উদ্দিন, আশরাফ উদ্দিন ফারুক, মাঈন উদ্দিন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে বাবু স্বপন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দেশ গঠন করতে হলে সকল ধর্মের মানুষ ও বদ্ধ ভাবে কাজ করবো। সবার আগে আমরা মানুষ। তাই ধর্মের আগে মানুষ হিসেবে সবাইকে দেখা উচিত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net