1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ী বালু কাটতে গিয়ে গুলিষর্ষণে আহত ৬ শ্রমিক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

রাজবাড়ী বালু কাটতে গিয়ে গুলিষর্ষণে আহত ৬ শ্রমিক

বিশেষ প্রতিনিধি।রাজবাড়ী।
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৫৮ বার

ইজারাদারের ম্যানেজার দাউদ শেখ দাবি করে বলেন, তারা মোটা অঙ্কের চাদা দাবি করায় সেটা না দেওয়ার ফলে আমাদের শ্রমিকদের ওপর গুলি করেছে। আমাদের বাল্কহেড ও ড্রেজার নিয়ে গেছে।

রাজবাড়ীতে বালু কাটতে গিয়ে মাঝ পদ্মায় গুলিবর্ষণে ৬ জন বালু কাটা শ্রমিক আহত হয়। এর মধ্যে একজনের দেহে ৫ টি গুলি লাগে। তার অবস্থা কিছু আশঙ্কাজনক।

সোমবার (২২ নভেম্বর) সকাল ১০ টার দিকে রাজবাড়ী থেকে বালু কাটতে গেলে পাবনার জেলার নাজিরগঞ্জের থেকে কতিপয় কিছু দুর্বৃত্ত গুলিবর্ষণ করে এবং এসব শ্রমিকদের পিটিয়ে আহত করে।

আহতরা হলেন বরিশাল জেলার সেন্টু মোল্লার ছেলে আবু তালেব মোল্লা(৩৫), চাঁদপুর জেলার সিদ্দিকের হোসেনের ছেলে মমিন হোসেন (৪২),ময়মনসিংহ জেলার সামছু শেখের ছেলে হাবিব শেখ (৩৪),চাঁদপুর জেলার আলী আহমেদের ছেলে আলী আকবর (৩০) এবং ভোলা জেলার খোরশেদ আলমের ছেলে মোশারফ শেখ (৩৪)।

এর মধ্যে আবু তালেবের শরীরের ৫ টি গুলি লাগে এবং তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক বলে জানিয়েছেন রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎক সাইফুর রহমান। তিনি বলেন, “তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক থাকলেও ২৪ ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না। তাকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রাখছি।” এছাড়া বাকি আহতদের বিষয়ে বলেন, “বাকিদের অবস্থা আশঙ্কাজনক নই। তবে সবারই শরীরেই বেশ আঘাতের চিহ্ন রয়েছে।কারো পায়ের হাড় ভেঙ্গেছে। কারো বুকের পাজোড়। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি।”

আহত শ্রমিকদের নিয়ে আসা আরেক শ্রমিক মাসুদ রানা বলেন, “আমরা সকালে বালি কাটতে গেলে হঠাৎ করেই কিছু লোক আমাদের ওপর গুলি করে এবং আমাদের লোকদের বেধড়ক পেটাতে থাকে। তাদের সেখান থেকে উদ্ধার করে আমরা রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসছি।”

রাজবাড়ী সদর থানার ওসি মো: শাহাদত হোসেন বলেন, “যেহেতু এটি রাজবাড়ীর সীমানার বাইরের ঘটনা সেহেতু এখানে আমাদের আইনী কোন পদক্ষেপ নেবার সুযোগ নেই। আমি খবর পেয়ে রাজবাড়ী সদর হাসপাতালে এসেছি। যদি পাবনা জেলা পুলিশ থেকে কোন ধরনের আইনী সহায়াতা চাওয়া হয়,আমাদের পক্ষ থেকে সকল ধরনের আইনী সহায়তা দেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net