1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লেখক তন্ময় আলমগীরের জন্মদিন আজ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭ সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ

লেখক তন্ময় আলমগীরের জন্মদিন আজ

রেজা শাহীন:
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৪৩৯ বার

আজ লেখক তন্ময় আলমগীরের জন্মদিন।
১৯৯৩ সালের ১২ নভেম্বর মঙ্গলবার বৃষ্টিমুখরিত দিনে ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক শহর কিশোরগঞ্জের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। মা-বাবার সাত ভাইবোনের মধ্যে সবচেয়ে আদরের ছোট ছেলে তন্ময়। সংসারে সবাই বেঁচে আছে, কেবল মা নেই। ২০১৬ সালের ৬ ডিসেম্বর ক্যান্সার নামক এক যমরুপ তার মাকে সবার কাছ থেকে আলাদা করে দেয়।

ঐতিহাসিক বীর ঈশা খাঁর দ্বিতীয় রাজধানি জঙ্গলবাড়ি ও মনোরম দৃশ্যধারক নরসুন্দা নদীর সুখ ছুঁয়ে তন্ময়ের বেড়ে ওঠা । তিনি উল্টোস্রোতে পথচলা মানুষ । যুদ্ধই যার শক্তিশালী ও একমাত্র হাতিয়ার। বেঁচে থাকার জন্য কঠিন সংগ্রাম করছেন নিজের সাথে, পরিবারের সাথে, সমাজ-রাষ্ট্রের সাথে প্রতিনিয়ত।

স্কুলে প্রাইমারি, মাদ্রাসায় দাখিল আর কলেজে শেষ করেছেন মাস্টার্স। পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পড়লেও আবাসিক ছাত্রদের মতো সেখানকার হলরুমগুলোতে থেকেেছেন মাসের পর মাস। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন দুই বছর। চাকরি করেছেন মেডিকেল কলেজেও।

ক্রিকেটার হওয়ার স্বপ্ন থাকলেও বর্তমানে শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছেন তিনি। নিয়মিত গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, ফিচার লিখছেন দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে। প্রথম সারির এমন একটি পত্রিকাও বাকি নেই যেখানে তার লেখা ছাপা হয়নি। আছে বিভিন্ন সাহিত্য সাময়িকীও। ২০১৭ সালের বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘পোড়া ইটের দেহ’, ২০১৯ সালে ‘যুগল প্রেমের স্রোতে’, ২০২০ সালে প্রথম গল্পগ্রন্থ ‘শেষ বিকেলের গল্প’ ও সবশেষ ২০২১ সালে প্রকাশিত হয় একমাত্র রম্যগল্প ‘বউতন্ত্র’। ‘শেষ বিকেলের গল্প’ ইতোমধ্যে গল্প বিভাগে পাণ্ডুলিপি পুরস্কার পেয়েছে।

বর্তমানে তিনি তার নতুন উপন্যাস লেখার কাজে ব্যস্ত সময় পার করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net