1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় বাল্যবিবাহ নিরোধ ও কোভিট-১৯ এর প্রভাব হ্রাসকল্পে আলোচনা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থার ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

শরণখোলায় বাল্যবিবাহ নিরোধ ও কোভিট-১৯ এর প্রভাব হ্রাসকল্পে আলোচনা

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩৮৬ বার

আজ বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় ভয়েস অফ সাউথ বাংলাদেশ এর আয়োজনে অগ্রদূত ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারে সকাল ১০ টায় বাল্য বিবাহ নিরোধ ও কিশোরীদের উপর কোভিট-১৯ এর প্রভাব হ্রাসকল্পে স্টেক হোল্ডার কনসালটেশন অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ভয়েস অফ সাউথ বাংলাদেশ এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার খাতুনে জান্নাত এর সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠানে উপজেলার জনপ্রতিনিধি,সাংবাদিক,এনজিও,সমাজ সেবক সহ ভয়েস অফ সাউথ বাংলাদেশ এর মাঠ পর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা ভয়েস অফ সাউথ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ সহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, ওসি তদন্ত নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই,৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জালাল আহম্দেদ রুমি,১ নং ধানসাগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান স্বপন, সাংবাদিক নজরুল ইসলাম, মোঃ শাহীন হাওলাদার, শরণখোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী, অগ্রদূত ফাউন্ডেশনের পরিচালক মোঃ আইয়ুব আলী,সাংবাদিক মোঃ শাহীন হাওলাদার সহ বেসরকারি উন্নয়ন সংস্থা ভয়েস অফ সাউথ বাংলাদেশ এর কর্মকর্তাগন।

এ সময় বক্তারা বলেন বাল্য বিবাহ নিরোধে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেন শিক্ষার্থী ঝরে না পড়ে ,মেয়েরা যেন শিক্ষা, চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যর শিকার না হয়,সরকার ও এনজিও সমন্বিতভাবে কাজ করা,মানুষেরা যেন সহজে আইনি প্রতিকার পায় সে ক্ষেত্রে প্রশাসন,জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক এবং অবিভাবকদের অগ্রউনি ভূমিকা পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net