ঢাকা   ১১:৪৭:৩২ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাতীবান্ধার বহুল আলোচিত দইখাওয়া সীমান্ত দিয়ে ভারতীয় ৬৯টি গরু ও গাঁজা পাচার এর মধ্যে ৮টি গরু ও ২০ কেজি গাঁজাসহ ১জন আটক

(১৮তম পর্ব)

লাভলু শেখ হাতীবান্ধা থেকে ফিরে।।
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩৮৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বহুল আলোচিত দইখাওয়া সীমান্ত দিয়ে ভারতীয় ৬৯টি গরু ও বিপুল পরিমাণ গাঁজা পাচার এর মধ্যে ৮টি গরু ও ২০ কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ওই মাদক ব্যবসায়ী হাতীবান্ধা উপজেলার দইখাওয়া আমঝোল এলাকার আব্দুর রহমানের ছেলে সামিউল ইসলাম (২৬)। কালীগঞ্জ থানা পুলিশ এর সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত গাঁজা ব্যবসায়ীকে মাদকদ্রব্য আইনে কোটে সোপর্দ করা হয়েছে। অপরদিকে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত দিয়ে সোমবার রাত ১২ টার দিকে ওই সীমান্তের ৯০১ ও ৯০২ নং পিলারের মাঝ দিয়ে ৬৯টি ভারতীয় গরু ও বিপুল পরিমাণ গাঁজা পাচার করার অভিযোগ পাওয়া গেছে। তবে এর মধ্যে ৮টি গরু আটক করেছে দইখাওয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। কিন্তু ৬১টি ভারতীয় গরু পাচার হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ গাঁজা পাচারের মধ্যে ২০ কেজি গাঁজা কালীগঞ্জ থানা পুলিশ আটক করেছে। সূত্রমতে, হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের হুন্ডী মাইদুল ইসলাম গং এর ৪০ জনের মাদক পাচারকারীর সিন্ডিকেট সদস্য রয়েছে। এদের মধ্যে পৃথক ভাবে ২০কেজি গাঁজাসহ সামিউল ইসলাম ও মীর হোসেন ভারতীয় গরুসহ আটক হয়েছে। এরা বর্তমানে জেল হাজতে রয়েছে। একাধিক এলাকাবাসী জানান, দইখাওয়ার মাদকদ্রব্য সিন্ডিকেটের হোতা হুন্ডী মাইদুল ইসলাম গং রহস্যজনকভাবে ধরা-ছোঁয়ার বাহিরে থাকায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলাবাহিনীর উর্দ্ধতন এক কর্মকর্তা জানান, দুর্দান্ত হুন্ডী মাইদুল ইসলাম, আমিনুর রহমান, রবিউল ইসলাম ওরফে রবি ও ছাদিকুল ইসলামকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে। মাদক চোরাকারবারী সে যেই হোক না কেন রেহাই পাবে না। উল্লেখ্য, দইখাওয়ার হুন্ডী সিন্ডিকেটের হোতারা নিজেকে রক্ষার জন্য বিভিন্ন কূট-কৌশলে লিপ্ত রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। বিজিবি’র পক্ষ থেকে ওই সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি