1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদা নদীতে তীরে ইটভাটায় চর কাটা মাটি দিয়ে হচ্ছে ইট-নৌপথে মাটি পরিবহন, আটক দুটি জাহাজ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

হালদা নদীতে তীরে ইটভাটায় চর কাটা মাটি দিয়ে হচ্ছে ইট-নৌপথে মাটি পরিবহন, আটক দুটি জাহাজ

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩০২ বার

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীর তীরে ইটের ভাটায় হালদার চর কাটা মাটি দিয়ে তৈয়ারী করা হচ্ছে।চরকাটা মাটি ও ইট পরিবহন করা হচ্ছে যান্ত্রিক নৌযান দিয়ে। প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীর তীরে রাউজানের উরকিরচর ইউনিয়নের সার্কদা ও পশ্চিম আবুর খীল এলাকা ও নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়ায় তিনটি ইটের ভাটা রয়েছে। তিনটি ইটের ভাটার মধ্যে মোকামী পাড়া এলাকার এ আলী ইটের ভাটাটি গত এক বৎসর পুর্বে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়। অবশিষ্ট ইটের ভাটা চালু রয়েছে। দুটি ইটের ভাটার মধ্যে ইট তৈয়ারীর কাজে ব্যবহৃত মাটি হালদা নদীতে জেগে উঠা ছায়ার চর, হালদার চর থেকে গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কেটে যান্ত্রিক নৌযানে হালদা নদী দিয়ে ইটের ভাটায় এনে স্তুপ করা হয়। এছাড়াও ইটের ভাটায় তৈয়ারী ইট, ইট পোড়ানের কাজে ব্যবহৃত জালানী কাঠ, কয়লা যান্ত্রিক নৌযানে হালদা নদী দিয়ে পরিবহন করা হয়। যান্ত্রিক নৌযান চলাচল করায় হালদা মাছসহ জীব-বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। যান্ত্রিক নৌযানের আঘাতে মা মাছ সহ হালদার মধ্যে থাকা ডলফিন মারা যাওয়ার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। হালদা নদীর মা মছের প্রজনন ও জীব বৈচিত্র্য রক্ষায় সরকার ৪৮ কিলোমিটার দৈর্ঘ এই হালদা নদীতে সারা বৎসর মাছ শিকার নিষিদ্ধ করে। যান্ত্রিক নৌযান চলাচলও নিষিদ্ধি করা হয় । হালদা নদীর মা মাছের প্রজনন রক্ষায় সরকার হালদা নদীর তীরে নৌপুলিশ ফাঁড়ি বসিয়েছে। হালদা নদীর তীরে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া আজিমের ঘাট এলাকায় নৌ পুলিশ থানা নির্মান করার প্রকল্প নেওয়া হয়েছে । হালদা নদীর মা মাছ রক্ষায় প্রতিনিয়ত রাউজান উপজেলা প্রশাশন ও হাটহাজারী উপজেলা প্রশাসন, নৌ পুলিশ প্রতিনিয়ত অভিযান চালিয়ে হালদা নদী থেকে বিপুল পরিমাণ ঘের জাল, ভাসা জাল উদ্ধার ও যান্ত্রিক নৌযান ধ্বংস করে আসছে ।
গতকাল বিকালে রাউজানের উরকিরচর ইউনিয়নের সার্কদা এলাকায় হালদা নদীর অভিযান চালিয়ে ইটভাটায় ইট তৈয়ারী করার জন্য নদী দিয়ে আনা মাটি ভর্তি এম.বি আজমীর-৫, এম.বি আজমীর-৩ নামে দুটি জাহাজ জব্দ করে মালিক বরিশালের বাসিন্দা আমজাদ হোসেনকে ১লাখ টাকার অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেল ৫টা পর্যন্ত রাউজান উপজেলা নির্বাহী অফিসা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ এই অভিযান করেন হালদা নদীর উরকিরচর হারপাড়ার সাকারদা এলাকায়। ইউএনও জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদায় ইঞ্জিন চালিত নৌকা বা বড় জাহাজ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। হালদা নদীর মা মাছ ও জীব-বৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নিষেধাজ্ঞা অমান্য দুটি জাহাজে করে হালদা নদী দিয়ে মাটি আনার দায়ে জাহাজ মালিককে অর্থদণ্ড দেয়া হয়েছে। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর এলাকা থেকে মাটি নিয়ে জাহাজ দুটি হালদার তীরে গড়ে উঠা রাউজানের আজমীর অটো ব্রীকস নামে একটি ইটভাটায় এসেছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net