1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদা নদীতে হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযান : জাল বড়শি ও মাছ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রসূলপুর নূরানী হাফিজিয়া মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

হালদা নদীতে হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযান : জাল বড়শি ও মাছ উদ্ধার

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৫১ বার

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ তথা হালদা নদীতে অভিযান পরিচালনা করেছে আজ হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর।

এসময় প্রায় ৫ হাজার মিটার অবৈধ জাল ও ১৫ টি ছোট বড়শি জব্দ করা হয়েছে। হালদা নদীর হাটহাজারী উপজেলার ছিপাতলী’র অংশ হতে কালুরঘাট মোহনা পর্যন্ত প্রায় ৭ঘন্টাব্যাপী পরিচালিত এই অভিযানে একটি কারেন্ট জালে ২ টি বড়ো আইড় মাছও ধরা পড়ে।

উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিকেলে নির্বাহী অফিসার শাহিদুল আলম, সহকারি কমিশনার (ভূমি) আবু রায়হান এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি উদ্ধারকৃত মাছগুলো স্থানীয় একটি এতিম খানায় হস্তান্তর করে দেন।

অভিযানে সহযোগিতার জন্য রামদাশ হাট নৌ পুলিশ ইনচার্জ আশরাফুল ইসলাম, আইডিএফ হালদা প্রকল্প ও আনসার সদস্যদের ধন্যবাদ জানিয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি বলেন- হালদা আমাদের জাতীয় সম্পদ, এটি এবং এর জীব-বৈচিত্র রক্ষায় সরকারি নির্দেশনা মতে ইউএনও স্যারের নির্দেশনায় উপজেলা মৎস্য অফিস সদা প্রস্তুত।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net