ঢাকা   ০১:৫৬:৫২ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

হালদা নদী : হাটহাজারীতে অভিযানে ৮ হাজার মিটার ঘেরা জাল আটক

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৪০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ তথা হলদা নদীতে অভিযান চালিয়ে ৮ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকাল ৪ টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে অভি হালদা নদীর মুখ গড়দুয়ারা নয়াহাট অংশ থেকে কালুরঘাট ব্রীজ পর্যন্ত এলাকাজুড়ে এ অভিযান পরিচালনা করেন।

পরিচালিত অভিযান সম্পর্কে অবৈধ মৎস শিকারী’রা অভিযান আঁচ করতে পেরে জালগুলো ফেলে পালিয়ে যায়। তাদের কাউকে আটক করা যায় নি।’ উল্লেখ করে ইউএনও বলেন→
‘সেচ্ছাসেবীদের সহায়তায় জাল উত্তোলন করা হয়।

অভিযানে সহযোগিতার জন্য আইডিএফ, সেচ্ছাসেবী ও তথ্যদাতাগণ’কে হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গতকাল পরিচালিত অভিযানেও বিপুল পরিমাণ মাছ শিকারের জাল আটক করেছিলো উপজেলা প্রশাসন।
এর আগের দিন শনিবারে চালিত অভিযানে দুটি বড়ো আইড় মাছ এবং জাল আটক করেছিলো সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাজমুল হুদা রনি।

হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের নিয়মিত কঠোর অভিযান চলবে। সংশ্লিষ্টদের তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি