1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রচার-প্রচারণায় মুখরিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রচার-প্রচারণায় মুখরিত

লালমনিরহাট ও কালীগঞ্জ উপজেলায় ভোট কেন্দ্র ১৭৫টি

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৬৯ বার

আগামী ২৮ নভেম্বর, ২০২১ইং তারিখ লালমনিরহাট ও কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনকে ঘিরে ২ উপজেলায় প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে গ্রাম-অঞ্চল গুলো। প্রার্থীরা বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন। প্রার্থীদের দিন কাটছে ব্যস্ততায়।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিস সোমবার ২২ নভেম্বর ২০২১ইং তারিখ জানান, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমনিরহাট সদরের ৯টি ও কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে মোট ১৭৫টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদরে ৯২টি ও কালীগঞ্জে ৮৩টি ভোট কেন্দ্র। লালমনিরহাট সদর উপজেলায় ২ লক্ষ ১৮ হাজার ৪শ ৪২ জন মহিলা ও পুরুষ এবং কালীগঞ্জ উপজেলায় ১ লক্ষ ৯৬ হাজার ৮শ ৩ জন মহিলা ও পুরুষ ভোটার রয়েছে। ওই দিন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করবেন। ২ উপজেলায় মোট চেয়ারম্যান প্রার্থী ১শ ৭জন এদের মধ্যে সদরে ৫৫জন এবং কালীগঞ্জ উপজেলায় ৫২জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। উক্ত ২ উপজেলায় নৌকা, লাঙ্গল ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রয়েছে। ভোটাররা জানান, এলাকার উন্নয়নে যারা কাজ করবেন। ভোটাররা তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। সদর উপজেলায় সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ১শ, ২৯ জন ও ইউপি সদস্য ২শ ৩৮জন, কালীগঞ্জ উপজেলায় সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ৩শ ১৭ জন এবং সদস্য ৩শ ৮জন। এ প্রার্থীরা এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ডিতা করবেন। ভোটারা জানান, ভোট কেন্দ্রের পরিবেশ সুস্থ থাকলে তারা ভোট প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রে যাবেন। অপরদিকে উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়ার লক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানে থাকবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net