1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাজী সাজুর নতুন গান 'কেমনে ভুলিব' - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কাজী সাজুর নতুন গান ‘কেমনে ভুলিব’

রেজা শাহীন:
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৫৬ বার

ছোটবেলা থেকেই গান ভালোবাসেন তরুণ প্রতিভাবান সংগীতশিল্পী কাজী সাজু। হাতেখড়ি মায়ের কাছে। এরপর ওস্তাদের শরণাপন্ন হন তিনি।
দীর্ঘদিনের সংগীত সাধনা শেষে গত বছরের অক্টোবরে সাজু প্রকাশ করেন নিজের প্রথম মৌলিক গান ‘ভালোবাসায় কি ভুল ছিলো’। নিজের কথা, সুর আর তরিকের সংগীতায়োজনে গানটি কণ্ঠে তোলেন সাজু। প্রকাশ করে ধ্রুব মিউজিক স্টেশন।

এবার ‘কেমনে ভুলিব’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন এই গায়ক। এটির কথা লিখেছেন রাকিবুল হাসান, সুর করেছেন আতিক মাহমুদ এবং সংগীতায়োজনে অনিম খান। গানটির ভিডিও নির্মাণ করেছেন এমএইচ রাজ।

কাজী সাজু বলেন, ‘আমি নতুন শিল্পী। যেহেতু আমি মিউজিকের বিভিন্ন জনরায় ট্রাভেল করছি সেহেতু সংগীতের নানান দিক রপ্ত করতে বেশ সময় লেগেছে। আমি গানের বাজার, বিপণন সম্পর্কে অজ্ঞ ছিলাম। ধীরে ধীরে বোঝার চেষ্টা করছি। প্রথম গান আসার পর থেকে খুব বুঝে-শুনে মাত্র কয়েকটি গান করেছি। এ দেশের অত্যন্ত গুনী সঙ্গীত পরিচালক ইথুন বাবু (বস) এর গান করেছি। এছাড়া অপু আনাম, সেখ ইকবাল আহম্মেদ রনি ও অনিম খানের পরিচালনায় কন্ঠ দিয়েছি। প্রত্যেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তবে সৌভাগ্যই বলবো আমার প্রথম গান প্রকাশিত হবার পর এ দেশের জনপ্রিয় গুনী গীতিকার রবিউল ইসলাম জীবন, প্রিন্স রুবেল, ওমর ফারুক, সহ তরুণ ও প্রতিভাবানদের গান আমি গেয়েছি। তার মধ্যে নতুন এই গানটি অন্যতম। মডান্ট ফোক ধাচের গান আশা করি সবার ভালো লাগবে।’

তিনি আরও জানান, ঢাকার বিভিন্ন লোকেশনে এটির ভিডিও ধারণ করা হয়েছে। আগামী ৪ নভেম্বর এসএ চয়েস মিউজিকের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত করা হবে। পাশাপাশি শোনা যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি, স্প্ল্যাশ, স্বাধীনসহ বেশ কিছু অ্যাপে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net