ঢাকা   ১১:১৩:৫৯ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন ড. শাহিন

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৪৯০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লায়ন ড. মুহিব আহমেদ শাহিন গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন।

নেপাল সরকার ও আন্তর্জাতিক কূটনৈতিক সংস্থা’র সহযোগিতায় গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের উদ্যোগে কাঠমুন্ডু’তে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বিশ্ব যুব সম্মেলনে তিনি গ্লোবাল ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন।

গতকাল দুপুর ১টার দিকে নেপালের ন্যাশনাল অ্যাসেম্বলী হলে অনুষ্ঠিত বিশ্ব যুব সম্মেলনের প্রথমদিন নেপালের উপ-রাষ্ট্রপতি নন্দ বাহাদুর পুন এ সম্মাননা প্রদান করেন।

নেপালের ন্যাশনাল অ্যাসেম্বলী হলে অনুষ্ঠিত বিশ্ব যুব সম্মেলনে ৬২টি দেশের যুব প্রতিনিধি ও কূটনৈতিকগণ অংশ নেয় । যুব সম্মেলনে নেপালে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, জাতিসংঘ ও সাার্কের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সম্ভাবনাময় ৩০জন তরুণকে গ্লোবাল ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড, গ্লোবাল এন্টারপ্রিনিউর অ্যাওয়ার্ড, ইমার্জিং লিডার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই গ্লোবাল ইয়ুথ লিডারশীপ সম্মাননা পেয়ে ড. মুহিব আহ্মেদ শাহিনসহ তার পরিবারের সকলেই উচ্ছসিত হয়েছেন।

উচ্ছ্বাসিত ড. মুহিব আহমেদ শাহীন বলেন, নেপালে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট কর্তৃক আয়োজিত গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১- এর বিজয়ী হতে পারে আমি অত্যন্ত আনন্দিত। তরুণ হিসেবে আমাদের উপর সর্বোত্তম প্রভাব ফেলেছিল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সেরা কান্ট্রি অ্যাওয়ার্ড- ২০২১ বিজয় বাংলাদেশের জন্য গর্বের। বিষয়টি আমাদের দেশের সেই সকল পরিশ্রমই যুবকদের উৎসর্গ করছি, যারা মনে করে হ্যা আমরা পারি এবং করব।

এবারের বিশ্ব যুব সম্মেলনে জলবায়ু রক্ষা, শিক্ষা ও অন্তর্ভুক্তি, যুব থেকে যুব কূটনীতিক, তরুণদের রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ, শান্তি রক্ষায় তরুণদের ভূমিকা, উদ্ভাবন, স্টার্টআপ এবং উদ্যোক্তা বিষয়ে কয়েকটি সেশনে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি