1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ১২ ইউপি নির্বাচনে ৭১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আলী আজম শেখ’র মৃত্যুতে বাংলাদেশ হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের শোক প্রকাশ  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম  ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে দ্রুততম সময়ে ডিজিটালাইজেশনের উদ্যোগ জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

চৌদ্দগ্রামে ১২ ইউপি নির্বাচনে ৭১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ২৮২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৪র্থ ধাপের ১২টি ইউপি নির্বাচনে ৬৯ জন চেয়ারম্যান প্রার্থীসহ সর্বমোট ৭১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ৪৪ জন, আ’লীগ দলীয় প্রার্থী ১২ জন, ইসলামী আন্দোলন ৭, জাকের পার্টি ৩, জাতীয় পার্টি ২, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ১, সংরক্ষিত নারী সদস্য (মহিলা মেম্বার) ১০৫, সাধারণ সদস্য (মেম্বার) ৫৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত ও সাধারণ সদস্যরা।

১নং কাশিনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত ৭, সাধারণ ৪৫। ২নং উজিরপুরে চেয়ারম্যান পদে ৮, সংরক্ষিত ১০, সাধারণ ৪১। ৩নং কালিকাপুরে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত ৯, সাধারণ ৫১। ৪নং শ্রীপুরে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত ৮, সাধারণ ৩২। ৫নং শুভপুরে চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত ১২, সাধারণ ৪৫। ৬নং ঘোলপাশায় চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত ৯, সাধারণ ৪৫। ৮নং মুন্সীরহাটে চেয়ারম্যান পদে ১৪, সংরক্ষিত ৭, সাধারণ ৫৭। ৯নং কনকাপৈতে চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত ১০, সাধারণ ৫৪ । ১০নং বাতিসায় চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত ৭, সাধারণ ৪৪। ১১নং চিওড়ায় চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত ১১, সাধারণ ৪৫। ১২নং গুনবতীতে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত ৭, সাধারণ ৪৭ জন এবং ১৩নং জগন্নাথদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত ৮, সাধারণ ৩৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net