1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় বাসের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত: চালকসহ আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ডেমরায় বাসের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত: চালকসহ আটক ২

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩৩২ বার

রাজধানীর ডেমরায় বাস চাপায় মো. আব্দুল মালেক (৬০) নামে এক উচ্চ মাধ্যমিক স্কুল শিক্ষক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ডেমরার ধিৎপুর লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী ইংরেজী শিক্ষক। তিনি জামালপুরের মেলানদহ থানার দুরমুট গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি ডেমরার সারুলিয়া এলাকায় ভাড়া থাকেন। সোমবার দুপুরে রাস্তা পারাপারের সময় ডেমরার ষ্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ডে অছিম পরিবহন নামে একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি অন্য একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় তার মুখ দিয়ে অল্প রক্ত বের হয়। পাশাপাশি কোমর ও পেটে মারাত্মক চাপ খেয়ে তার নিচের দিক অবশ হয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে রামপুরা-বনশ্রী ফরাজি হাসপাতালে নিয়ে যায়। পরে ওখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে এ ঘটনায় ডেমরা থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে বাসটিসহ (ঢাকা মেট্রো ব-১১-৮৩০৭) চালক ও হেলপারকে আটক থানায় নিয়ে যায়। আটককৃত চালক মীরপুরের দারুসসালাম থানার চৌতাল সড়ক ৪১/এ/বি দ্বিতীয় কলোনীর মৃত মোস্তফা মোল্লার ছেলে মো. ফেরদৌস (২৬) ও হেলপার একই এলাকায় বসবাসরত গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ থানার আড়পাড়া গ্রামের সেলিম সরদারের ছেলে মো. সজীব (১৭)। সুরতহাল শেষে লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

এ বিষয়ে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, শিক্ষক আব্দুল মালেকের মৃত্যু খুবই মর্মান্তিক। এ ঘটনায় ওই বাস, চালক ও হেলপার থানায় আটক রয়েছে। এ বিষয়ে মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net