1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় মাজার নিয়ে দ্বন্দ্বের ঘটনায় গ্রেফতার এক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

ধর্মপাশায় মাজার নিয়ে দ্বন্দ্বের ঘটনায় গ্রেফতার এক

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৪০৬ বার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের আতকাপাড়া গ্রামে নেংটা ফকিরের মাজারে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় সুরে আলম নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে তাকে আতকাপাড়া নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। ওইদিনই তাকে আদালতে হাজির করা হলে তার জামিন মঞ্জুর করেন আদালত।
মাজারের মোতাওয়াল্লি বাবুল মিয়ার সাথে তাঁর আপন ভাই মৃত লিলু মিয়ার ছেলেদের আধিপত্য বিস্তার ও মাজার দখলকে কেন্দ্র দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব চলে আসছে। এরই জেরে গত শুক্রবার দুপুরে দু’পক্ষের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওইদিনের সংঘর্ষে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় মৃত লিলু মিয়ার ছেলে রফিকুল ইসলাম ও বাবুল মিয়ার ভাগ্নে শাহীন আলম প্রতিপক্ষের বিরুদ্ধে ধর্মপাশা থানায় মামলা করে। শাহীন আলমের মামলায় বুধবার ভোরে সুরে আলমকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন দুপুরে সুরে আলকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার জামিন মঞ্জুর করেন আদালত। বিষয়টি সুরে আলমের আইনজীবি আব্দুল হাই তালুকদার নিশ্চিত করেছেন।
ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, ‘শাহীন আলমের দায়ের করা মামলায় সুরে আলকে গ্রেফতার করা হয়েছিল।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net