ঢাকা   ০২:২১:৩৩ এএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পৈতৃক ভিটায় ঘর নির্মাণে সৎভাইয়ের বাঁধা

শ্রীপুর(গাজীপুর)থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩৫১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সৎভাইদের আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বৈরাগীর চালা গ্রামের আব্দুল আউয়াল ও তার পরিবার।

এ বিষয়ে বৃহস্পতিবার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। আব্দুল আউয়াল বৈরাগীরচালা গ্রামের মৃত সাফিজ উদ্দিনের ছেলে।

প্রতিবেশী ও থানায় দেওয়া অভিযোগ সুত্রে জানা যায়, পরিবারসহ গত ৫০ বছর ধরে পৈতৃক ভিটায় বসবাস করে আসছেন আউয়াল। গত কয়েকদিন ধরে নতুন করে ৪টি টিন সেট ঘর নির্মাণের কাজ শুরু করেন তিনি। কিন্তু ঘরের অর্ধেক কাজ চলার মুহুর্তে সৎ ভাই আবুল হোসেন, বাবুল হোসেনসহ ৪/৫জন প্রতিবন্ধকতা তৈরি করতে থাকে। বিভিন্ন লোকজন ব্যবহার করে ঘরের কাজ বন্ধ করে দেয়। আদালতে মামলা দায়ের করলেও আব্দুল আউয়ালের পক্ষে রায় আসে। তারপরও কাজ করতে দিচ্ছে না সৎ ভাইয়েরা।

আব্দুল আউয়াল বলেন, দলিল মূলে আবুল হোসেন ও বাবুল মিয়ার সমস্ত জমি দখলে রয়েছে। এছাড়াও বাপের কাছ থেকে গোপনে দলিল করে তার মা বেশী জমি নিয়েছে। তারপরও জমি চায়। আমি নিরীহ প্রকৃতির লোক বলে বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করছে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ ফয়সালা দাবী করছি।

কিছু জমি সেখানে পাবেন জানিয়ে অভিযুক্ত আবুল হোসেন বলেন, দলিল মূলে আমার জমি দিয়ে দিলে ঘরে বাঁধা দিবো না। এমনিতেই তারা বেশী জমি দখলে রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু এ জমি নিয়ে আদালতে মামলা রয়েছে তাই উভয় পক্ষকেই শান্তিপূর্ণ অবস্থানে থাকার নির্দেশনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি