1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে বঙ্গবন্ধু আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে আবারও চ্যাম্পিয়ন সদর উপজেলা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে বঙ্গবন্ধু আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে আবারও চ্যাম্পিয়ন সদর উপজেলা

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৬৬ বার

মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেরপুর আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর শনিবার বিকেলে শহরের চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা ফুটবল উপ-পরিষদ আয়োজিত ওই টুর্নামেন্টে সদর উপজেলা দল নকলা উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে আবারও চ্যাম্পিয়ন হয়েছে।খেলার প্রথমার্ধের ২৮ মিনিটের সময় রাজনের গোলে এগিয়ে যায় শেরপুর সদর উপজেলা দল। পরে দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে নকলা উপজেলা। কিন্তু খেলার ৫৪ মিনিটের সময় সদর উপজেলা দল সিজারের গোলে ২-০ গোলে এগিয়ে যায়। পরে ৬৯ মিনিটের সময় নকলা উপজেলা দলের সজল একটি গোল করলেও ২-১ গোলের ব্যবধানে জয়ী হয় সদর উপজেলা দল। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন সদর উপজেলার মিডফিল্ডার রাশেদুল ইসলাম মো. জিহান।খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় তিনি বলেন, শরীর-মনকে সুস্থ রাখতে খেলাধূলার কোন বিকল্প নেই। তাই জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতাও আয়োজন করা হবে।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকপত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনূর বেগম বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এ টুর্নামেন্টে নকআউট ভিত্তিতে জেলার ৫ উপজেলা দল অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net