1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাইট জটিলতার কথা বিবেচনায় স্নাতকে ভর্তির সময় বাড়াচ্ছে কুবি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪

সাইট জটিলতার কথা বিবেচনায় স্নাতকে ভর্তির সময় বাড়াচ্ছে কুবি

সাঈদ হাসান, কুবি|
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩৪০ বার

ওয়েবসাইট জটিলতার কথা বিবেচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের সময় বাড়ানোর কথা ভাবছে প্রশাসন।

সোমবার ২৯ নভেম্বর মুঠোফনে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের।

এর আগে অনুষ্ঠিত গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর গত ২০ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে শুরু থেকেই বিশ্ববিদ্যালয়টিতে আবেদন করতে গিয়ে নানা জটিলতায় পড়ছেন ভর্তিচ্ছুরা। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আবেদনের সময়সীমা বাড়ানোর কথা বলেছে প্রশাসন।

রেজিস্টার বলেন, আমরা বিষয়টি আমলে নিয়েছি। আগামীকাল সকাল ১০ টায় ভর্তি পরীক্ষা কমিটির মিটিংয়ে বিষয়টি সিদ্ধান্ত আসতে পারে। এছাড়াও যারা দুবার টাকা পেমেন্ট করেছে ইতোমধ্যে আমরা তাদের তালিকা করেছি। তাদেরকে অর্থ ফেরত দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net